Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • প্রবল ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান; ২৪ ঘন্টায় ৬ বার কম্পন অনুভূত পড়শি দেশে

প্রবল ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান; ২৪ ঘন্টায় ৬ বার কম্পন অনুভূত পড়শি দেশে

Online Desk সেপ্টেম্বর 5, 2025
afgstn-earthq.png

ওঙ্কার ডেস্ক: ভূমিকম্পের আতঙ্কে কাঁপছে আফগানিস্তান। বৃহস্পতিবার স্থানীয় সময় ফের প্রবল কম্পনে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। তবে এখানেই শেষ নয়, শুক্রবার ভোর থেকে পর পর তিন বার ভূমিকম্প অনুভূত হয়েছে আফগানিস্তানজুড়ে। ভারতীয় সময় অনুযায়ী ভোরে হিন্দুকুশ পর্বতমালা সংলগ্ন আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকায় একে একে ৪.৯, ৫.২ এবং ৪.৬ মাত্রার ভূমিকম্প হয়। অর্থাৎ গত ২৪ ঘণ্টার মধ্যে ছয় বার কেঁপে উঠল দেশটি।
গত রবিবার গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছিল আফগানিস্তান। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল ২,২০০ জনেরও বেশি মানুষের। আহত হয়েছিলেন তিন হাজারের বেশি মানুষ, যাঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। একের পর এক গ্রাম মাটির সঙ্গে মিশে যায়। নানগরহর প্রদেশের কামা জেলায় প্রথম আঘাত হানে কম্পন, তারপরেই ধ্বংস নেমে আসে কুনার, লাঘমান এবং নুরিস্তান প্রদেশে। ধূলিসাৎ হয় অগণিত বাড়িঘর, ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে বহু মানুষ। এখনও উদ্ধারকাজ চলছে জোর কদমে।
বৃহস্পতিবার ফের যে ভূমিকম্প আঘাত হেনেছে, তার কেন্দ্রও একই এলাকা বলে জানা গিয়েছে। যদিও এবার ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য মেলেনি, তবে আশঙ্কা করা হচ্ছে বহু মানুষের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে পরিস্থিতি নিয়ে।
মানবিক বিপর্যয়ের এই সময় আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে ভারত। গত রবিবারই নিজের এক্স হ্যান্ডলে গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, আফগানিস্তানকে সর্বতোভাবে সাহায্য করতে ভারত প্রস্তুত। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের তরফে কাবুলে পাঠানো শুরু হয়েছে ত্রাণসামগ্রী। মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, চাল, তাঁবু এবং অন্যান্য খাদ্যসামগ্রী বোঝাই ট্রাক আফগানিস্তানে পৌঁছে দেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশও বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়েছে।

Post Views: 63

Continue Reading

Previous: প্রস্তুতি নয় চ্যালেঞ্জ নিচ্ছি; মিঠুনের বিরুদ্ধে বললেন কুণাল ঘোষ
Next: আফগানদের হারাতে না পারলেও পরের রাউন্ডে কী শক্ত লড়াই ভারতের !

সম্পর্কিত গল্প

trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026

You may have missed

trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.