Skip to content
জুন 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আফগানদের হারাতে না পারলেও পরের রাউন্ডে কী শক্ত লড়াই ভারতের !

আফগানদের হারাতে না পারলেও পরের রাউন্ডে কী শক্ত লড়াই ভারতের !

Online Desk সেপ্টেম্বর 5, 2025
FB_IMG_1757063478165.jpg

স্পোর্টস ডেস্ক : গত বছর বিশ্বকাপ ২০২৬ ও এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে আফগানিস্তানের বিরুদ্ধে ভারত ৬ পয়েন্টের মধ্যে ৫ পয়েন্টই খোয়ায়। গুয়াহাটিতে গত বছর বিশ্বকাপ বাছাইপর্বে ১-২ ব্যবধানে হেরে যায় ভারত। অপর ম্যাচে ড্র করে তারা। এ বারও সেই আফগানদের কাছেই ফের ধাক্কা খায় নীল-বাহিনী। তবে সে বার ভারতের অভিযান তারা থামাতে পারলেও এ বার পারেনি। সৌজন্যে আয়োজক তাজিকিস্তান, যারা ইরানের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে থাকা সত্ত্বেও দুই গোলই শোধ করে। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বের ২০ নম্বর দলকে হারিয়ে প্লে-অফের দরজা খুলতে পারেনি।

লিগ টেবলে ভারত ও তাজিকিস্তানের পয়েন্ট সমান। কিন্তুতাজিকিস্তানের বিরুদ্ধে ২-১ জয় পেয়েছিল ভারত। এই জয়ের জন্যই প্লে অফে জায়গা হল খালিদ জামিলের দলের। তাজিকদের বিরুদ্ধে জয় ওইরানের বিরুদ্ধে ০-৩ হারের পর এই ম্যাচে গোলশূন্য ড্রয়ের ফলে ভারত তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়ে গেল। সেই কারণেই তারা ৮ সেপ্টেম্বর তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে সম্ভবত ওমান বা উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে।

অপর গ্রুপে ওমান ও উজবেকিস্তান সমান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দুই স্থানে রয়েছে। উভয়েরই গোল পার্থক্য সমান (+১) এবং দুই ম্যাচে সমান সংখ্যক গোল (৩) করেছে দুই দলই। তুর্কমেনিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে, প্রত্যেকের ঝুলিতে এক পয়েন্ট করে। শুক্রবার, ৫ সেপ্টেম্বর গ্রুপ এ-র শেষ ম্যাচে ওমান মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের আর উজবেকিস্তান খেলবে কিরগিজ প্রজাতন্ত্রের বিপক্ষে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে উজবেকিস্তানের তাশখন্দে। এই দুই ম্যাচের পর বোঝা যাবে সোমবার ভারতের প্রতিপক্ষ কে হতে চলেছে।এদিকে ১৪ অক্টোবর এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ভারত তাদের হোম ম্যাচটি খেলবে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। বৃহস্পতিবার এক বিবৃতিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এই খবর জানিয়েছে।

ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) এফসি গোয়ার হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত এই স্টেডিয়াম। এখানেই হবে ‘ব্লু টাইগার্স’-এর গ্রুপপর্বের চতুর্থ ম্যাচ। এর আগে, ৯ অক্টোবর দুই দল মুখোমুখি হবে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে।

এআইএফএফ এক বিবৃতিতে জানিয়েছে : “সিনিয়র ভারতীয় পুরুষদের জাতীয় দল অক্টোবরে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দু’বার খেলবে। প্রথম ম্যাচটি ৯ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর পর দুই দল গোয়ায় যাবে এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগ খেলতে।

Post Views: 125

Continue Reading

Previous: প্রবল ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান; ২৪ ঘন্টায় ৬ বার কম্পন অনুভূত পড়শি দেশে
Next: যোগী রাজ্যে ডাইনি অপবাদে মহিলাকে পিটিয়ে খুন

সম্পর্কিত গল্প

FIR.jpg

পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে বসতে পারেন ফিরহাদ!

Online Desk জুন 19, 2026
manish-gupta.jpg

পরিচারিকাকে কাজ থেকে বাদ দিতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছিলেন চিকিৎসক, দিল্লিকাণ্ডের তদন্তে আরও তথ্য সামনে

Online Desk জুন 19, 2026
lebanon.jpg

লেবাননে ইজরায়েলের রাতভর বিমান হামলা, নিহত ১৬

Online Desk জুন 19, 2026

You may have missed

FIR.jpg

পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে বসতে পারেন ফিরহাদ!

Online Desk জুন 19, 2026
manish-gupta.jpg

পরিচারিকাকে কাজ থেকে বাদ দিতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছিলেন চিকিৎসক, দিল্লিকাণ্ডের তদন্তে আরও তথ্য সামনে

Online Desk জুন 19, 2026
lebanon.jpg

লেবাননে ইজরায়েলের রাতভর বিমান হামলা, নিহত ১৬

Online Desk জুন 19, 2026
JYOTI.jpg

দলের যাবতীয় পদ ছাড়লেন দিদির প্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক

Online Desk জুন 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.