Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পাক বধের পরে আত্মবিশ্বাস বাড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে বললেন আফগান অধিনায়ক

পাক বধের পরে আত্মবিশ্বাস বাড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে বললেন আফগান অধিনায়ক

Online Desk অক্টোবর 31, 2023
Afghanistan-Beat-Srilanka.jpg

স্পোর্টস ডেস্ক :ওডিআই বিশ্বকাপের মঞ্চে স্বপ্নের দৌড় অব্যহত আফগানিস্তানের। ইংল্যান্ড, পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিল আফগানিস্তাম। ওডিআই বিশ্বকাপের মঞ্চে জয়ের হ্যাটট্রিক করলেন রশিদ খানরা। পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটে জয় তুলে নিল আফগান বাহিনী। বল হাতে চার উইকেট নিয়ে কাজটা অর্ধেক করে রেখেছিলেন ফজলহক ফারুকি। ব্যাট হাতে বাকি কাজটা করে দিলেন আজমতউল্লাহ ওমরজাই ও হসমতউল্লাগ শাহিদিরা। একসময় পিছিয়ে থাকলেও আফগানিস্তান যে এবার সেমিফাইনালের দৌড়ে ঢুকে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না।

শ্রীলঙ্কাকে ২৪১ রানে বেধে দিয়ে কাজটা তনই প্রায় সেরে ফেলেছিলেন তারা। ব্যাট হাতে কম রানের লক্ষ্যে পৌঁছতে খুব একটা বেশী সময় লাগল না আফগান বাহিনীর। ৪৫.২ ওভারের মধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে এবারের িবশ্বকৈাপের মঞ্চে তাদের তৃতীয় জয় তুলে নিল আফগানিস্তান। সেইসঙ্গেই সেমিফাইনালের লক্ষ্যেও যেন নিজেদের অনেকটা এগিয়ে নিল তারা। ব্যাট হাতে এদিন দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। শেষ মুহূর্তে তাঁর ৭৩ রানের ঝোরো ইনিংসে ভর করেই ফের একটা জয় তুলে মনিলে আফগান বাহিনী।ইংল্যান্ড -পাকিস্তানের পরে শ্রীলঙ্কাকেও হারালো আফগানিস্তান। এদিন ৫ ওভার বাকি থাকতেই শ্রীলঙ্কাকে হারালো আফগানিস্তান। আর ম্যাচের শেষে আফগান অধিনায়ক শাহিদি বলেন, ‘পাকিস্তান ম্যাচের পরই মনে হয়েছিল, আমরা যে কোনও ধরনের টার্গেট তাড়া করতে পারি। শ্রীলঙ্কার বিরুদ্ধে বোলিং দুর্দান্ত হয়েছে। আর রান তাড়ায় প্রতি মুহূর্তেই পেশাদার ক্রিকেটারদের মতো পারফর্ম করেছি। ব্যক্তিগত ভাবেও দারুণ খুশি।’ দলের মানিসকতা বদলের ক্ষেত্রে কোচ জোনাথন ট্রটের বড় ভূমিকা রয়েছে, জানালেন শাহিদি। কোচিং স্টাফের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘কোচেরা সব সময়ই ইতিবাচক হন। বিশ্বকাপের আগে আমরা প্রচুর পরিশ্রম করেছি। আমাদের আত্মবিশ্বাস ঠিক রাখতে কোচিং স্টাফেরা সবসময় চেষ্টা করেন। পাকিস্তান ম্যাচের আগে ট্রটের মন্তব্যই আমাদের মানিসকতা বদলে দিয়েছিল।’

Post Views: 79

Continue Reading

Previous: বাম সরকার অতীত, টাটার ক্ষতিপূরণ দেবে তৃনমূল সরকার
Next: বিশ্বকাপ থেকে ছুটি,২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিকে টার্গেট সাকিবের

সম্পর্কিত গল্প

surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026
gambhir-surya.jpg

২০২৬ এর পর ২০২৮ বিশ্বকাপই লক্ষ্য সূর্যর, ট্রফি জেতার পর জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

Online Desk মার্চ 9, 2026
খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026

You may have missed

Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026
Untitled.png

বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার

Online Desk মার্চ 9, 2026
MOJTABA-KHAMENEI.jpg

খামেনেইয়ের উত্তরসূরি ছেলে মোজতবা, খামেনেই-পুত্রই ইরানের নয়া সুপ্রিম লিডার

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.