Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আফ্রিকা থেকে ৯টি চিতা আনা হল ভারতে, দেশে আফ্রিকান চিতার সংখ্যা বেড়ে হল ৪৮

আফ্রিকা থেকে ৯টি চিতা আনা হল ভারতে, দেশে আফ্রিকান চিতার সংখ্যা বেড়ে হল ৪৮

Online Desk ফেব্রুয়ারি 28, 2026
pxu7vatymqxfa56wc08w.jpg

ওঙ্কার ডেস্ক: আফ্রিকার দেশ বৎসোয়ানা থেকে বিমানে করে ৯টি চিতা উড়িয়ে নিয়ে আসা হল ভারতে। শনিবার সকালে বায়ুসেনার হেলিকপ্টারে তাদের গোয়ালিয়র থেকে মধ্যপ্রদেশের পালপুর কুনো জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে। সে রাজ্যের বন দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে। সূত্রের খবর, এর ফলে ভারতে আফ্রিকার চিতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮টিতে।

শনিবার চিতাগুলিকে অভয়ারণ্যে ছাড়ার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তিনি পার্কে প্রস্তুত করা জাল ঘেরা প্রাকৃতিক পরিবেশে প্রাণীগুলিকে ছাড়েন। প্রজেক্ট চিতার পরিচালক উত্তম শর্মা সংবাদ মাধ্যমকে বলেন, ‘বৎসোয়ানা থেকে বায়ুসেনার বিমানে ন’টি চিতাকে গোয়ালিয়র বিমানবন্দরে নিয়ে আসা হয়েছিল। এই নিয়ে তৃতীয় দফায় ভারতে আফ্রিকার চিতা আনা হল।’ তিনি জানান, মধ্যপ্রদেশের গান্ধী সাগর অভয়ারণ্যে স্থানান্তরিত করা হয়েছে তিনটি চিতাকে। ৩৬টিকে ছাড়া হয়েছে কুনো জাতীয় উদ্যানে।

উল্লেখ্য, প্রায় সাত দশক আগে ভারতে বিলুপ্ত হয়ে গিয়েছিল চিতা। এই প্রাণীর সংখ্যা কী ভাবে দেশে বাড়ানো যায় তা নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে। অন্য দেশ থেকে আফ্রিকান চিতা এনে ভারতের বিভিন্ন অরণ্যে ছাড়া হয়, উদ্দেশ্য চিতার সংখ্যা বৃদ্ধি করা। ভারত থেকে বিলুপ্ত হওয়া এশীয় উপপ্রজাতির চিতার অস্তিত্ব বর্তমানে রয়েছে ইরানে।

Post Views: 170

Continue Reading

Previous: এসআইআর তালিকায় নাম থাকলেও ভোট দিতে পারবেন না যে কারণে
Next: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! দীর্ঘ হুমকির পর ইরানের উপর  আঘাত ইজরায়েলের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.