Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসআইআর তালিকায় নাম থাকলেও ভোট দিতে পারবেন না যে কারণে

এসআইআর তালিকায় নাম থাকলেও ভোট দিতে পারবেন না যে কারণে

Online Desk ফেব্রুয়ারি 28, 2026
20251029_225503.jpg

ওঙ্কার ডেস্ক: এসআইআর প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে শনিবার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইটে সম্পূর্ণ তালিকা প্রকাশ হয়নি। তবে দক্ষিণ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় নির্বাচনী আধিকারিকদের দফতরে তালিকা টাঙানো হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। কিন্তু তালিকায় নাম থাকলেও অনেকে ভোট দিতে পারবেন না।

কমিশন সূত্রে খবর, চূড়ান্ত তালিকায় তিনটি আলাদা ক্যাটেগরি থাকবে। সেই ক্যাটেগরির ভিত্তিতে ঠিক হবে আপনার ভোটাধিকার থাকবে কিনা। কমিশন সূত্রে খবর, তালিকায় প্রায় ৭ কোটি ৮ লক্ষ মানুষের নাম থাকতে পারে। প্রত্যেকের নামের পাশে একটি করে স্টেটাস উল্লেখ করা থাকবে। যা দেখে বোঝা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না কি তাঁর নথি এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে।

কমিশন সূত্রে খবর, বৈধ ভোটারের নাম থাকার পাশাপাশি যাঁদের শুনানিতে ডাকা হয়েছিল এবং যাঁদের জমা দেওয়া নথি এখনও বিচারাধীন, সবার নাম তালিকায় থাকবে। এদের নামের পাশে লেখা থাকবে ‘অ্যাডজুডিকেশন’। যাদের নামের ক্ষেত্রে এই স্টেটাস দেখাবে তারা ভোট দিতে পারবেন না। অ্যাডজুডিকেশন স্টেটাস যাদের নামের ক্ষেত্রে দেখাবে তাদের নথিপত্র আরও এক দফা খতিয়ে দেখা হবে। তার পর নির্বাচন কমিশন একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে। সেই তালিকায় নাম থাকলে ভোটাধিকার সুনিশ্চিত হবে। আর সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ গেলে ভোট দিতে পারবেন না সংশ্লিষ্ট ব্যক্তি। কমিশন সূত্রে খবর, এই তালিকায় পড়তে পারেন প্রায় ৬০ লক্ষ ভোটার।

Post Views: 135

Continue Reading

Previous: রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, রাজ্যসভা নির্বাচনে প্রার্থী নাম ঘোষণা তৃণমূল কংগ্রেসের
Next: আফ্রিকা থেকে ৯টি চিতা আনা হল ভারতে, দেশে আফ্রিকান চিতার সংখ্যা বেড়ে হল ৪৮

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.