Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অগ্নিমিত্রা পালের ব্রেন স্ট্রোক, হাসপাতালে বিজেপি নেত্রী

অগ্নিমিত্রা পালের ব্রেন স্ট্রোক, হাসপাতালে বিজেপি নেত্রী

Online Desk সেপ্টেম্বর 5, 2025
Agni.jpg

নিজস্ব সংবাদদাতা : ব্রেন স্ট্রোকের কারণে শারীরিক অবস্থার আরও অবনতি হল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। এমনিতেই শ্বাসকষ্টের কারণে গত ২০ অগস্ট থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। হাসপাতাল সূত্রের খবর, এর মধ্যেই বৃহস্পতিবার রাতে ঘটে ব্রেন স্ট্রোক। চটজলদি তাঁকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ইতিমধ্যে হাসপাতালে পৌঁছোন বিজেপির নেতা-কর্মীরা। তাঁর পরিজনেরাও রয়েছেন অসুস্থ বিধায়কের পাশে।

কয়েকদিনের জ্বর, সর্দি-কাশি নিয়েও তিনি দলের কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। এরমধ্যে গতমাসের শেষের দিকে আসানসোল থেকে কলকাতায় ফিরছিলেন অগ্নিমিত্রা। তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সে সময় নিউমোনিয়ে এবং শ্বাসকষ্টজনিত সমস্যা ধরা পড়ে। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসা চলছিল। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে নতুন করে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সিটি-স্ক্যান রিপোর্টে ব্রেন স্ট্রোক ধরা পড়ে। বাঁ ফুসফুসে সংক্রমণও দেখা দেয়। এখন তিনি সম্পূর্ণ ভাবে চিকিৎসক দলের নজরদারিতেই রয়েছেন। তাঁর শারীরিক অসুস্থতায় উদ্বেগে রয়েছে বিজেপি শিবির। দলের অত্যন্ত সক্রিয় নেত্রী তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। আগামী ৪৮ ঘণ্টা না পেরোলে পরবর্তী চিকিৎসার কথা বলা যাচ্ছে না।

Post Views: 84

Continue Reading

Previous: ট্রাম্পের বিরুদ্ধে প্রাণঘাতী ‘MATGA আন্দোলন’ ! মার্কিন মহিলাদের কি চক্ষুশূল ওয়াশিংটনের শাহেনশা ?
Next: জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা! সঙ্গে ভ্যাপসা গরমও, পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.