Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা! সঙ্গে ভ্যাপসা গরমও, পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা! সঙ্গে ভ্যাপসা গরমও, পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

Online Desk সেপ্টেম্বর 6, 2025
gf.png

ওঙ্কার ডেস্ক: বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। সঙ্গে ভ্যাপসা গরমও রয়েছে। নিম্নচাপ সরে যাওয়ায় দুর্যোগ কিছুটা কমেছে। তবে বৃষ্টি থামেনি। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে মূলত উত্তরবঙ্গেই রয়েছে দুর্যোগের পূর্বাভাস।

আবহাওয়া দফতর সুত্রে খবর, মৌসুমী অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গের উপকূল থেকে পূর্ব–মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাই আপাতত বৃষ্টি থামার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। সঙ্গে গরম এবং অস্বস্তিও আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পরিমাণ সপ্তাহান্তে কমতে পারে। শনিবার ও রবিবার কলকাতা–সহ দক্ষিণের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গে তাপমাত্রা সপ্তাহান্তে স্বাভাবিকের থেকে বেশি থাকবে। দুই দিন পর কিছুটা নামবে পারদ। সমতলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পাহাড় সংলগ্ন এলাকায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে জারি হয়েছে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা। রবিবারও বজায় থাকবে এই সতর্কতা। অন্য জেলাগুলিতে তেমন সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার। জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ পুজোর সময়ে পশ্চিমবঙ্গ সহ ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাধারণত অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রাজ্যে সক্রিয় থাকে মৌসুমি বায়ু। এবারেও তেমনটাই থাকার সম্ভাবনা। ফলে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে ততদিন।

Post Views: 157

Continue Reading

Previous: অগ্নিমিত্রা পালের ব্রেন স্ট্রোক, হাসপাতালে বিজেপি নেত্রী
Next: ট্রাম্পের ফোনে আড়ি পেতেছেন চিনা হ্যাকাররা, বাদ যাননি ভান্সও

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.