Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের ফোনে আড়ি পেতেছেন চিনা হ্যাকাররা, বাদ যাননি ভান্সও

ট্রাম্পের ফোনে আড়ি পেতেছেন চিনা হ্যাকাররা, বাদ যাননি ভান্সও

Online Desk সেপ্টেম্বর 6, 2025
20250906_112235.jpg

ওঙ্কার ডেস্ক: চিনের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দাদের দাবি, চিন সরকারের মদতে চিনা হ্যাকাররা সাইবার হানা চালিয়েছে একাধিক নেটওয়ার্কে। শুধু তাই নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ফোনে আড়ি পাতা হয়েছিল বলেও অভিযোগ।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, যে হ্যাকার গোষ্ঠীটি এই কাজ করেছে সেটির নাম ‘সল্ট টাইফুন’। মার্কিন গোয়েন্দাদের বিবৃতি অনুসারে, চিনা হ্যাকার গোষ্ঠীটি মোট ৮০টি দেশে জাল বিস্তার করেছে। আশঙ্কা, তাদের হাতের মুঠোয় চলে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিকের তথ্য। রিপোর্ট অনুসারে, হ্যাকারদের মূল নিশানায় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ সংস্থাগুলি। তদন্তকারীদের দাবি, ‘সল্ট টাইফুন’- অনেক গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিয়েছে। তাদের হাতে যা তথ্য গিয়েছে তা যথেষ্ট উদ্বেগের কারণ ওয়াশিংটনের। ওই তথ্য ব্যবহার করে বিশ্বের তাবড় তাবড় দেশের রাজনীতিবিদ, গোয়েন্দা সংস্থার প্রধানদের উপর নজরদারি চালাতে পারবে চিন। টেলিযোগাযোগ ব্যবস্থায় হানা দেওয়ার পাশাপাশি সরকার, পরিবহণ, আবাস এবং সামরিক কাঠামোও হ্যাকারদের লক্ষ্যবস্তুতে রয়েছে।

তদন্তকারীরা জানতে পেরেছেন, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাককালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রচার করেন, সেই সময়ে আড়ি পাতা হয় তাঁর ফোনে। ভাইস প্রেসিডেন্ট ভান্সের ফোনেও আড়ি পেতেছিল হ্যাকাররা। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির নেতাদেরও নিশানা করা হয়েছিল। উল্লেখ্য ২০১৯ সাল থেকে সক্রিয় চিনের ‘সল্ট টাইফুন’ হ্যাকার গোষ্ঠী। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত ছ’টি বড় বড় টেলিযোগাযোগ সংস্থার নেটওয়ার্কে হানা দিয়েছিল এই হ্যাকার গোষ্ঠীটি।

Post Views: 156

Continue Reading

Previous: জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা! সঙ্গে ভ্যাপসা গরমও, পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
Next: চোখে জল, মাথা ফুলে ঢোল! আবারও চর্চায় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.