Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • সৌর বিকিরণের ফলে সমস্যা হতে পারে দেশের বিমান পরিষেবায়

সৌর বিকিরণের ফলে সমস্যা হতে পারে দেশের বিমান পরিষেবায়

Online Desk নভেম্বর 29, 2025
plane.jpg

ওঙ্কার ডেস্ক: মহাকাশে সৌর বিকিরণের ফলে একগুচ্ছ বিমানের উড়ান বাতিল করা হতে পারে। সম্ভাব্য এই সমস্যার কথা উল্লেখ করে বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বিবৃতিতে জানানো হয়েছে, এই তিন সংস্থার একাধিক বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়া হতে পারে।

সৌর বিকিরণের ফলে বেশ কিছু বিমানের সময়ও বদলে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। সমস্যার কথা উল্লেখ করে আগে থেকেই যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে তিন উড়ান সংস্থা। উল্লেখ্য, মহাকাশে সৌর বিকিরণ হতে পারে তা জানিয়ে আগেই সতর্ক করেছিল বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাস। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস- ভারতের তিন সংস্থাই বেশির ভাগ ক্ষেত্রে এয়ারবাসের বিমান নিয়ে কাজ করে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতের অন্তত ২০০ থেকে ২৫০টি বিমানের পরিষেবায় সমস্যা হতে পারে। ফলে আগামী দিনে পরিষেবায় ব্যাপক গোলযোগ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাসের তরফে জানানো হয়েছে, তাদের তৈরি এ৩২০-ফ্যামিলি জেটগুলি মূলত সৌর বিকিরণের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ধরণের বিমানগুলিতে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহৃত হয়, তার তথ্য নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা। সে কারণে সংশ্লিষ্ট বিমানগুলিকে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠাতে হবে। সফটওয়্যার এবং হার্ডওয়্যার সংক্রান্ত বিষয়ে কাজ করা দরকার বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

Continue Reading

Previous: সোশ্যাল মিডিয়ায় সিরিয়াল ছেড়ে দেওয়ার ঘোষণা জিতুর, জানান ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকই শেষ মেগা
Next: বিএলও-দের রাজনৈতিক চাপ দেওয়া যাবে না; তৃণমূলকে হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.