Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সোশ্যাল মিডিয়ায় সিরিয়াল ছেড়ে দেওয়ার ঘোষণা জিতুর, জানান ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকই শেষ মেগা

সোশ্যাল মিডিয়ায় সিরিয়াল ছেড়ে দেওয়ার ঘোষণা জিতুর, জানান ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকই শেষ মেগা

Online Desk নভেম্বর 29, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে চর্চা নিত্যদিন! জীতু কমলের সঙ্গে সমস্যায় সোমবারই ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন দিতিপ্রিয়া রায়। গত সাত দিন ধরে ধারাবাহিকের সেট নায়িকাহীন থাকার পর ইতিমধ্যেই দর্শকমহলের চর্চায় ‘নতুন অপর্ণা’ শিরিন পাল। তবে নতুন নায়িকাকে নিয়ে সোশাল পাড়ায় একাধিক মত! এবার যাবতীয় বিতর্কের মাঝেই সপ্তাহান্তের সকালে মেগা সিরিয়াল ছাড়ার ঘোষণা করে ফের শোরগোল ফেলেছেন জীতু কমল।
শনিবার সকালে ফেসবুক ভিডিওতে অভিনেতা জানান, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, এটাই আমার শেষ মেগা সিরিয়াল। এরপর আর কোনও ধারাবাহিকে অভিনয় করব না।” আমাদের কলাকুশলী, প্রযোজনা সংস্থা এবং চ্যানেলের তরফ থেকে একটি লড়াই চলছে। কী সেটা বিস্তারিত বললাম না। তবে আশা রাখছি, আপনারা আমাদের সাথে থাকবেন। যেভাবে পাশে থেকেছেন, আরও কিছুদিন পাশে থাকবেন। আমি চাই দর্শকরা চিরদিনই আমার পাশে থাকবেন এভাবেই।” পাশাপাশি নতুন অভিনেত্রী শিরিনের জন্যেও দর্শকের কাছে আশীর্বাদ চেয়ে নিয়েছেন তিনি। তিনি বলেন, ” এক নতুন শিল্পীর নতুন পথ চলা। অনুরোধ করছি, ওকে আশীর্বাদ করুন।” শেষে জীতু আবারও একবার বলেন, “এটাই আমার শেষ মেগা সিরিয়াল। আশীর্বাদ করুন, পরবর্তীকালে যে কাজই করি, সেটা যেন মন দিয়ে করতে পারি। আশা করছি, আপনারা পাশে থেকে আমাদের এই যুদ্ধে জেতাবেন।”
জীতুর এই মন্তব্যে আবারও সিরিয়াল নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে কি শেষের পথে ‘চিরদিনই তুমি যে আমার’? তবে ছোটপর্দায় যে জীতুকে মিস করবেন তাঁর ভক্তমহল, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, ২০১৮ সালে টেলিপর্দায় পা রেখেছিলেন জীতু। পরবর্তীতে অনেক সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্র টেলিদর্শকমহলে জনপ্রিয় হয়েছে। বর্তমানে বড়পর্দাতেও তাঁর কাজের সংখ্যা একাধিক। তবে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক যে তাঁর শেষ সিরিয়াল, সেটা নিশ্চিত করেছেন জীতু কমল।

Post Views: 139

Continue Reading

Previous: রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ অবজার্ভার হিসাবে দায়িত্ব পাচ্ছেন ড. সুব্রত গুপ্ত; অবসরের ছয়মাস পর কেন নতুন পদে এই আমলা ?
Next: সৌর বিকিরণের ফলে সমস্যা হতে পারে দেশের বিমান পরিষেবায়

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.