Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আলিপুরদুয়ার শহরে আজ মোদীর সভা, মাঠে উপচেপড়া জনতার ভীড় , শহরে যান নিয়ন্ত্রণে কঠোর পুলিশি নজরদারি

আলিপুরদুয়ার শহরে আজ মোদীর সভা, মাঠে উপচেপড়া জনতার ভীড় , শহরে যান নিয়ন্ত্রণে কঠোর পুলিশি নজরদারি

Online Desk মে 29, 2025
PORTAL-SUKLA.jpg

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : আজ, বুধবার সকাল থেকেই আলিপুরদুয়ার শহরে টোটো চলাচলে জারি হয়েছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। রাজ্যের মুখ্যমন্ত্রীর সভা ঘিরে শহরজুড়ে যানজট এড়াতে এবং নিরাপত্তা বজায় রাখতে কড়া ভূমিকা নিয়েছে জেলা পুলিশ প্রশাসন।

শহরের তিনটি প্রবেশপথেই সকাল ৭টা থেকে যানবাহন আটকে দিচ্ছে পুলিশ। শুধুমাত্র ভিআইপি ও জরুরি পরিষেবার গাড়িকেই অনুমতি দেওয়া হচ্ছে শহরে প্রবেশের। এ ছাড়া শহরের ভেতরের প্রতিটি রাস্তাই কার্যত পরিণত হয়েছে গ্রীন করিডরে— পথচারীদের চলাচলের জন্য।

যানজট এবং নিরাপত্তার দিক বিবেচনা করে শহরের সব বেসরকারি স্কুল আজ ছুটি ঘোষণা করেছে। পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরের রাস্তায় কোনও টোটো চলাচল করতে পারবে না।

কোথায় কোন গাড়ির পার্কিং?

জেলা পুলিশ সূত্রে খবর, কোচবিহার, ফালাকাটা ও আলিপুরদুয়ার ১ ব্লক থেকে আসা সমস্ত গাড়িকে বাবুপাড়া বি এম সি ক্লাব মাঠ, স্বাধীন ভারত ক্লাব মাঠ ও বাঁধ রোডে পার্কিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে চৌপথি থেকে চেকো রোডের এক ধারেও গাড়ি রাখা হবে।

অন্যদিকে, কুমারগ্রাম, তুফানগঞ্জ ও আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের দিক থেকে আসা যানবাহনগুলি ৩১সি জাতীয় সড়ক ধরে হলদিবাড়ি মোড় হয়ে নিউ আলিপুরদুয়ারে নিয়ে গিয়ে পার্ক করানো হবে। অতিরিক্ত ভিড় হলে চেকো রেলব্রিজ থেকে মনোজিত নাগ বাস টার্মিনাস পর্যন্ত রাস্তার এক পাশে পার্কিং হবে।

বীরপাড়া, মাদারিহাট ও জয়গাঁ থেকে আগত গাড়িগুলিকে নিমতি চৌপথি হয়ে শহরের দিকে আনতে হবে এবং সেগুলি রাখা হবে জংশন কালীবাড়ি মাঠ ও অন্যান্য খোলা মাঠে। দমনপুরের পর আর কোনও গাড়িকে শহরে ঢুকতে দেওয়া হবে না।

হকার বসা নিষিদ্ধ, কড়া নজরদারি রাস্তাজুড়ে

শহরের বি এফ রোড, শামুকতলা রোড ও বড় বাজার রোডে রাস্তার পাশে কোনও গাড়ি পার্ক করে রাখা যাবে না। শহরের কোনও রাস্তার উপর হকারদের বসতে দেওয়া হবে না বলেও জানিয়েছে পুলিশ।

সকাল থেকে শহরের বিভিন্ন রুটে পুলিশের টহলদারি শুরু হয়েছে। প্রত্যেকটি গাড়ি, পথচারী ও দোকানপাটের উপর চলছে নজরদারি।
অপারেশন সিন্দুর পরবর্তী প্রথম বাংলা সফর মোদীর

অপারেশন সিন্দুরের পর এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বাংলা সফর। জনসভা ঘিরে শহরে জনতার ঢল উপচে পড়ছে। সভাস্থলে বৃষ্টির আশঙ্কায় ছাউনির ব্যবস্থা করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে এই সভা থেকেই কোনও গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মোদী।

সামনের ২৬ তারিখের নির্বাচনের প্রেক্ষাপটে আজকের সভা ঘিরে তাই সর্বোচ্চ সতর্কতা নিচ্ছে প্রশাসন। এখন দেখার, মোদী ঠিক কী বার্তা দেন বঙ্গবাসীকে।

Post Views: 244

Continue Reading

Previous: ‘২৪ কোটি ভারতীয় গর্বিত মুসলিম’, সৌদিতে দাঁড়িয়ে পাকিস্তানকে আক্রমণ আসাদউদ্দিন ওয়েইসির
Next: বিভিন্ন দেশের পণ্যে ট্রাম্পের শুল্ক আরোপে নিষেধাজ্ঞা মার্কিন আদালতের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.