Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘গোল্ড কার্ড’ দেওয়া শুরু করল ট্রাম্প প্রশাসন, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে চান? জেনে নিন খুঁটিনাটি

‘গোল্ড কার্ড’ দেওয়া শুরু করল ট্রাম্প প্রশাসন, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে চান? জেনে নিন খুঁটিনাটি

Online Desk জুন 12, 2025
20250405_135418.jpg

ওঙ্কার ডেস্ক: পূর্বের ঘোষণা অনুযায়ী ‘গোল্ড কার্ড’ দেওয়া শুরু করল ট্রাম্প প্রশাসন। মোটা টাকার বিনিময়ে এই কার্ড মিলবে বলে জানানো হয়েছে। এই কার্ড পাওয়ার জন্য যে কেউ আবেদন করতে পারবে।

কত গুনতে হবে এই কার্ড পেতে গেলে? ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে গোল্ড কার্ড পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা ব্যয় করতে হবে।বুধবার সমাজ মাধ্যমে এক পোস্ট করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পোস্টে তিনি জানান কী ভাবে এই কার্ডের জন্য আবেদন করা যাবে। কার্ড পেলে কী কী সুবিধা মিলবে তাও জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, যারা এই কার্ড পেতে চান তাদেরকে ট্রাম্পকার্ড ডট গভ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটে গিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে। এর পর সংশ্লিষ্ট ব্যক্তি ওয়েট লিস্টে থাকবেন। এই কার্ড পাওয়ার যে শর্ত রয়েছে সেগুলি পূরণ হলে গোল্ড কার্ড হাতে পাবেন সেই ব্যক্তি।

তবে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই কার্ড পাওয়া মানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া নয়। উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে। সেই সঙ্গে অন্তত পাঁচ বছর অপেক্ষা করতে হবে সেই ব্যক্তিকে। মার্কিন মুলুকে থাকতে চাওয়া ব্যক্তি ইংরেজিতে সাবলীল কি না, তিনি চরিত্রগত ভাবে ঠিকঠাক কি না তা যাচাই করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যসচিব হওয়ার্ড লুটনিক এ বিষয়ে বলেন, যাঁরা মার্কিন মুলুকে অর্থনৈতিক প্রক্রিয়ায় যোগ দিতে চান, এটা তাঁদের জন্য বড় একটা সুযোগ।

Post Views: 217

Continue Reading

Previous: ইরাকের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন
Next: হাওড়া পর্ন-চক্রের মূল অভিযুক্ত শ্বেতা গ্রেফতার

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.