Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইরাকের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন

ইরাকের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন

Online Desk জুন 12, 2025
20250608_130340.jpg

ওঙ্কার ডেস্ক: নিরাপত্তা জনিত কারণে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন। অপরিহার্য নয় এমন কর্মী ও তাঁদের আত্মীয়দের সরিয়ে নেওয়া হচ্ছে। বুধবার ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্র এই খবর জানিয়েছে।

তবে কর্মীদের কী কারণে সরিয়ে নেওয়া হচ্ছে তা স্পষ্ট করেনি হোয়াইট হাউস। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না পৌঁছনোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন বিদেশ মন্ত্রকের এক কর্তা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা আমাদের প্রতিটি দূতাবাসের কর্মীসংখ্যা নিয়ে নিয়মিত পর্যালোচনা করি। সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী, আমরা ইরাকে আমাদের মিশনের পরিসর ছোট করার সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে কোনও সমঝোতা হওয়ার সম্ভাবনা কমে আসছে।ওয়াশিংটন চায়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করুক। মার্কিন যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হতে পারে। বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মার্কিন কংগ্রেসে বলেন, তিনি এমন ‘বহু ইঙ্গিত’ পেয়েছেন। যার ভিত্তিতে তাঁর মনে হয়েছে, ইরান ‘পারমাণবিক অস্ত্রের মতো’ কিছু একটা বানানোর চেষ্টা করছে।

Continue Reading

Previous: হানিমুন হত্যা মামলায় : ৪ অভিযুক্ত সোনম রঘুবংশীর সঙ্গে অপরাধের দৃশ্য পুনর্নির্মাণ করবে পুলিশ
Next: ‘গোল্ড কার্ড’ দেওয়া শুরু করল ট্রাম্প প্রশাসন, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে চান? জেনে নিন খুঁটিনাটি

সম্পর্কিত গল্প

fabiana-cabello_625x300_21_October_26.webp

নিউ ইয়র্কে মায়ের হাতে খুন ৫ বছরের মেয়ে, ‘আমি সব হারালাম’ বলছেন ভারতীয় বংশোদ্ভূত বাবা

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-21.webp

১০ বছরের আগে মক্কা চুক্তি থেকে বেরোনোর পথ বন্ধ, বাঁধা পড়ল পাকিস্তান, সৌদি, তুরস্ক

Online Desk অক্টোবর 21, 2026
marco-rubio.jpg

ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ইতিবাচক থাকলে লাভ ভারতের! দিল্লিতে এসে বার্তা রুবিয়োর

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.