Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হানিমুন হত্যা মামলায় : ৪ অভিযুক্ত সোনম রঘুবংশীর সঙ্গে অপরাধের দৃশ্য পুনর্নির্মাণ করবে পুলিশ

হানিমুন হত্যা মামলায় : ৪ অভিযুক্ত সোনম রঘুবংশীর সঙ্গে অপরাধের দৃশ্য পুনর্নির্মাণ করবে পুলিশ

Online Desk জুন 11, 2025
Huneymoon.jpg

ওঙ্কার ডেস্ক : মধ্যপ্রদেশের ইন্দোর এবং উত্তরপ্রদেশের গাজিপুর থেকে রাজা রঘুবংশী হত্যার ষড়যন্ত্রে ইতিমধ্যে পুলিশের হাতে ধরা পড়েছে স্ত্রী সোনাম সহ তার সহযোগীরা। তাদের নিয়ে ঘটনার দৃশ্য পুনর্নিমাণ করবে বলে বুধবার মাঝরাতে মেঘালয় পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল ইন্দোর পৌঁচেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোনম রঘুবংশী এবং সোহরার অপরাধের দৃশ্য পুনর্নির্মাণ করা হবে।

হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার হওয়া অন্য চারজনকে শীঘ্রই মেঘালয় নিয়ে গিয়ে স্থানীয় আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। পুলিশের এক অধিকর্তা জানিয়েছেন, সোনমকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এবার তাকে আদালতে হাজির করা হবে। কারণ তদন্তের জন্য তাকে পুলিশি হেফাজতে নেওয়ার কথা ভাবা হয়েছে।

পূর্ব খাসি পাহাড়ের জেলার এসপি বিবেক সিয়াম জানিয়েছেন, “ধৃত সকল অভিযুক্তের পুলিশি হেফাজত চাইবে এবং সোহরার অপরাধস্থল পুনর্নির্মাণ করবে পুলিশ”। ‘অপারেশন হানিমুন”-এর তদন্তে নেমে ইতিমধ্যে ইন্দোর ও গাজিপুরে অভিযুক্তের বাসস্থান এবং অন্যান্য স্থান থেকে প্রমাণ সংগ্রহ করেছে।

সোনম এবং তার সহযোগীদের রাজা রঘুবংশীকে ষড়যন্ত্র ও হত্যার অভিযোগে মধ্যপ্রদেশের ইন্দোর এবং উত্তরপ্রদেশের গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ২৩ মে মেঘালয়ের সোহরা এলাকায় বেড়াতে গিয়ে রঘুবংশী এবং তার স্ত্রী নিখোঁজ হন। ২ জুন তাঁর মৃতদেহ একটি খাদে পাওয়া যায়।

Post Views: 201

Continue Reading

Previous: পদার্থবিদ্যার বিশ্ব প্রতিযোগিতায় বাঙালি গবেষকের দাপট, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
Next: ইরাকের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন

সম্পর্কিত গল্প

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.