Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পদার্থবিদ্যার বিশ্ব প্রতিযোগিতায় বাঙালি গবেষকের দাপট, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পদার্থবিদ্যার বিশ্ব প্রতিযোগিতায় বাঙালি গবেষকের দাপট, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 11, 2025
Planks.jpg

ওঙ্কার ডেস্ক : সমগ্র বিশ্বে পদার্থবিদ্যার ইতিহাসে এ এক অনন্য দৃষ্টান্ত। স্পেনের বার্সেলোনায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের চার তরুণ গবেষক তাঁদের মেধার সাফল্য পেলেন। যার মধ্যে তিনজনই বাঙালি। বার্সেলোনায় সবে শেষ হল আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যার এই কঠিন প্রতিযোগিতা। আন্তঃ-দেশ প্রতিযোগিতায় সেরা দলগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ভারতীয় দলটি ষষ্ঠ স্থান অধিকার করেছে। ভারতের এত ভাল ফল এর আগে মেলেনি। বিশ্ব বিজ্ঞানমঞ্চে গর্বিত বাংলা, এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিশ্বমঞ্চে মেধার কঠোর আন্তর্জাতিক পরীক্ষায় শীর্ষ স্তরের স্বীকৃতি ছিনিয়ে আনার জন্য অভিনন্দন জানাই জয়ী চার তরুণ ভারতীয়-বাঙালিক। আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যার এই কঠিন আন্তঃ-দেশ প্রতিযোগিতায় সফল এই চার তরুণের দলে তিনজনই বাঙালি এবং বাংলার সরকার তাতে বিশেষভাবে আনন্দিত। চারজনকেই আমি এই অভূতপূর্ব বিশ্বস্তরের সাফল্য প্রাপ্তিতে অভিনন্দন জানাই”।

এই অসাধারণ কৃতিত্বের জন্য চার তরুণ- সিমর নিরুলা, ঋতব্রত ঘোষ, সুস্মিত রায় এবং অভীক দাস-কে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বাঙালি পড়ুয়াদের কৃতিত্বে গর্বিত মুখ্যমন্ত্রী লিখেছেন, “ঘোষ-রায়-দাসেরা আমাদেরই ছেলে। অভীক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে শীর্ষস্তরের সাফল্য পেয়েছিল। চাকদহর ঋতব্রত ও সুস্মিতও ধারাবাহিক সাফল্য পেয়েছে। এখন কঠিন আন্তর্জাতিক মেধা প্রতিযোগিতায় এই বিপুল সাফল্য পেয়ে তারা আমাদের আরও গর্বিত করল”।

প্রতিযোগীদের অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষকদেরো অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “এদের স্নেহশীল পিতামাতা ও অভিভাবকদের প্রতি এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রতিও আমার আন্তরিক অভিনন্দন রইল। আমাদের ছেলেমেয়েরা আরও আরও আন্তর্জাতিক সাফল্যের মুকুট ছিনিয়ে আনুক – এই কামনা করব”।

প্রতিযোগিতাটির নাম PLANCKS। যার পুরো নাম হল- (Physics League Across Numerous Countries for Kick-ass Students। এটি একটি আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যা প্রতিযোগিতা। বিশ্বের নানা দেশের বিশ্ববিদ্যালয়স্তরের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এখানে। এটি কোনও সাধারণ পরীক্ষা নয়। এই প্রতিযোগিতায় বিচার করা হয় পদার্থবিদ্যার জটিল তত্ত্ব, অঙ্ক, যুক্তি এবং বাস্তব বিজ্ঞান চিন্তনকে। প্রতি বছর আইএপিএস-এর তত্ত্বাবধানে বিশ্বের কোনও এক দেশের বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এবছর তা অনুষ্ঠিত হল স্পেনের বার্সেলোনায়।

Post Views: 203

Continue Reading

Previous: ৪ ঘন্টা নয় ২৪ ঘন্টা আগেই জানা যাবে টিকিট কনফর্মড কিনা, কী হল রেলের নতুন নিয়ম?
Next: হানিমুন হত্যা মামলায় : ৪ অভিযুক্ত সোনম রঘুবংশীর সঙ্গে অপরাধের দৃশ্য পুনর্নির্মাণ করবে পুলিশ

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.