Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৪ ঘন্টা নয় ২৪ ঘন্টা আগেই জানা যাবে টিকিট কনফর্মড কিনা, কী হল রেলের নতুন নিয়ম?

৪ ঘন্টা নয় ২৪ ঘন্টা আগেই জানা যাবে টিকিট কনফর্মড কিনা, কী হল রেলের নতুন নিয়ম?

Online Desk জুন 11, 2025
express-rail.png

ওঙ্কার ডেস্ক : দূরপাল্লার সফরে ট্রেনের টিকিট সংরক্ষিত কিনা সেটা জেনে নিতে পারবেন যাত্রা শুরু হবার ২৪ ঘন্টা আগেই। যাত্রীদের সুবিধার্থে এমনটাই ভাবছে রেল প্রশাসন। আগে ট্রেন ছাড়ার মাত্র ৪ ঘন্টা আগে যাত্রীরা জানতে পারতেন যে তাঁদের টিকিট কনফর্ম হয়েছে কিনা। শেষ মুহূর্তে টিকিট সংক্রান্ত আপডেট পেলে মুশকিলে পড়তেন ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা। কোনো বিকল্প পথ গ্রহণ করার সময় পেতেন না তেমন। সেই মুশকিল আসান করতে রেল মন্ত্রক এই পদক্ষেপ গ্রহন করেছেন।
রেলে দুরপাল্লার ভ্রমণ আরামদায়ক ও সাশ্রয়ী হবার কারণে দিনে প্রায় কয়েক লক্ষ মানুষ এটিকেই নিজের যাত্রার মাধ্যম হিসাবে বেছে নেন। কিন্তু ট্রেন ছাড়ার মাত্র ৪ ঘন্টা আগে কনফর্ম টিকিটের তালিকা প্রকাশ করলে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের খুব অসুবিধায় পড়তে হত। ২১ মে স্টেশন পরিদর্শনে এলে একথা রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সামনে আনেন রাজস্থানের বিকানের স্টেশনের অধিকর্তারা। এবিষয়ে রেল মন্ত্রী সম্মতি দিলে ৬ জুন বিকানের স্টেশন থেকেই শুরু হয় এই পরিকল্পনার। পরবর্তী কালে গোটা দেশেই চালু করা হবে এই নিয়ম বলে জানা যাচ্ছে।

রেলের তরফ থেকে যাত্রীদের দীর্ঘদিনের একটি বড় সমস্যা সমাধানের পথে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর ট্রায়ালও শুরু হয়ে গেছে। ট্রেনের টিকিট বুক করার সময় অনেক সময় দেখা যায় টিকিট ওয়েটিং লিস্টে থাকে এবং কনফার্ম হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়। বিশেষ করে লং জার্নির ক্ষেত্রে এটি যাত্রীদের জন্য এক বিশাল মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। তবে এখন সেই দুশ্চিন্তা কাটাতে রেল একটি নতুন ব্যবস্থার কাজ শুরু করেছে, যার ফলে যাত্রীরা টিকিট বুক করার ২৪ ঘন্টার মধ্যে জানতে পারবেন তাঁদের আসন নিশ্চিত হয়েছে কিনা। এর পরবর্তী পদক্ষেপ নিতে সুবিধা হবে যাত্রীদের এমনটাই মনে করছে ভারতীয় রেল।

Post Views: 266

Continue Reading

Previous: তৃণমূল সদস্যের স্ত্রী বাংলাদেশী, তোলপাড় রাজ্য রাজনীতি
Next: পদার্থবিদ্যার বিশ্ব প্রতিযোগিতায় বাঙালি গবেষকের দাপট, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.