Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মু-কাশ্মীরের মেঘভাঙ্গা বৃষ্টি, স্থগিত অমরনাথ যাত্রা

জম্মু-কাশ্মীরের মেঘভাঙ্গা বৃষ্টি, স্থগিত অমরনাথ যাত্রা

Online Desk জুলাই 7, 2023
Amarnath.png

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ সাময়িকভাবে স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা। জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, গত কয়েকদিন ধরে লাগাতার প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। জম্মু-কাশ্মীরের বেশ কিছু জায়গায় পাহাড় থেকে ধসও নেমেছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পুণ্যার্থীদের নিরাপত্তার জন্যই অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবহাওয়ার উন্নতি হলেই আবার যাত্রার শুরু হবে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় ৭২০০ পুণ্যার্থী বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন। শুক্রবার প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। অমরনাথ গুহার দিকে কোনও পুণ্যার্থীকে যেতে দেওয়া হচ্ছে না।
প্রসঙ্গত, বৃহস্পতিবার মৌসম ভবন জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের নানা প্রান্তে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশের পাশাপাশি, ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং ,কালিংপং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোছিহার জেলায়। অতিভারী বৃষ্টি হতে পারে গুজরাতের কিছু এলাকায়, সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

Post Views: 105

Continue Reading

Previous: WB PanchayatElection2023 তৃণমূল কর্মীকে অপহরণ ও মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Next: ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা জানা নেই, দুরু দুরু বক্ষে ডিউটিতে সরকারি কর্মীরা

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.