Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অপারেশন সিঁদুরে পাকিস্তানের ৫টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে দাবী অমরপ্রীত সিংহের

অপারেশন সিঁদুরে পাকিস্তানের ৫টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে দাবী অমরপ্রীত সিংহের

Online Desk অক্টোবর 3, 2025
Screenshot_20251003_155702_Instagram.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ আজ ৩ অক্টোবর ২০২৫ আনন্দবাজার পত্রিকাকে জানান, চলতি বছরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সামরিক অভিযানের মধ্যে একটি ‘অপারেশন সিঁদুর’। যেখানে পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। তিনি অভিযানের কৌশল, ফলাফল এবং সামরিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে।
অমরপ্রীত সিংহের  বক্তব্য অনুযায়ী, অপারেশন সিঁদুর যৌথভাবে সম্পন্ন হয় ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনার সমন্বয়ে। অভিযানের সময় পাকিস্তানের ভূখণ্ডে প্রায় ৩০০ কিলোমিটার পর্যন্ত ঢুকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। এই লক্ষ্যবস্তু ছিল পাকিস্তানের রাডার স্টেশন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রানওয়ে, হ্যাঙ্গার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো।
অভিযানটি রাতের মধ্যে সম্পন্ন হয়েছে, যেখানে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমানগুলোর দক্ষতা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এক রাতের অভিযানে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ভারতীয় সেনাবাহিনী এবং বায়ুসেনার যৌথ পরিকল্পনা ও সমন্বয় এমনভাবে কার্যকর হয়েছে ।
অতীতে পাকিস্তান দাবি করেছিল যে তাদের যুদ্ধবিমানও ধ্বংস হয়েছে, তবে অমরপ্রীত সিংহ নিশ্চিত করেছেন যে পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান নিশ্চিতভাবে ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, এই অভিযান ভারতের সামরিক সক্ষমতা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা  বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।
অমরপ্রীত সিংহের বক্তব্যে বলা হয়েছে, অপারেশন সিঁদুর শুধু আকাশে নয়, বরং স্থল ও সমুদ্র অঞ্চলেও ভারতের সামরিক শক্তির সমন্বয় এবং প্রস্তুতির  প্রতিফলন। ভারতের এই আক্রমণাত্মক প্রতিরক্ষা সক্ষমতা প্রতিবেশী দেশের কাছে একটি শক্তিশালী বার্তা বলে মনে  করছেন। 

Post Views: 95

Continue Reading

Previous: জি বাংলার ‘পরিণীতা’ ফিরে পেল প্রথম স্থান, টিআরপির চমক ধারাবাহিকের
Next: কী কারণে জুবিনের মৃত্যু? সামনে এলো ময়নাতদন্তের রিপোর্ট

সম্পর্কিত গল্প

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026

You may have missed

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.