Skip to content
জুন 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জি বাংলার ‘পরিণীতা’ ফিরে পেল প্রথম স্থান, টিআরপির চমক ধারাবাহিকের

জি বাংলার ‘পরিণীতা’ ফিরে পেল প্রথম স্থান, টিআরপির চমক ধারাবাহিকের

Online Desk অক্টোবর 3, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: পুজোর আবহে টিআরপিতে খেলা একদম ঘুরে গিয়েছে। বহুদিন পর নিজের হারানো জায়গা ফিরে পেল জি বাংলার ‘পরিণীতা’। ৬.৫ নম্বর পেয়ে ফের প্রথম স্থান জিতে নিয়েছে এই ধারাবাহিক। ‘পরিণীতা’র জন্য এক ধাপ পিছিয়ে এল স্টার জলসার ধারাবাহিক ‘পরশুরাম’। এই সপ্তাহে ৫.৯ নম্বরে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। প্রথম স্থানে একচেটিয়া অধিকার থাকলেও এবার নম্বরের অনুপাতে নেমে এল এই ধারাবাহিক।

এখন জগদ্ধাত্রীর মেয়ে দুর্গার দাপটে বেশ ভালই ফল করছে এই ধারাবাহিক। ‘ফুলকি’ ও ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’র সঙ্গে তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে তিন ধারাবাহিকের যৌথ প্রাপ্ত নম্বর ৫.৮। চতুর্থ স্থানেও এবার তিনটি মেগা‌। ‘চিরদিনই তুমি যে আমার’, ‘দাদামণি’ ও ‘রাঙামতি তীরন্দাজ’‌‌। এই তিন ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৭। পঞ্চম স্থানে রয়েছে নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। দুই বোন উজি ও নিশার গল্প বলছে এই মেগা। আরাত্রিকা মাইতি ও শ্রুতি দাসের অভিনয় শুরু থেকেই মন কেড়ে নিয়েছে দর্শকের। ষষ্ঠ স্থানে ৫.২ পেয়ে রয়েছে ‘চিরসখা’। সপ্তমে রয়েছে জোড়া ধারাবাহিক। ৪.৮ পেয়ে যৌথভাবে এই জায়গায় রয়েছে ‘কথা’ ও ‘লক্ষ্মী ঝাঁপি’। অষ্টমে ৪.৪ পেয়ে আছে ‘তুই আমার হিরো’। নবমেও এবার তিনটি মেগা। ৪.৩ নম্বরে একসঙ্গে রয়েছে ‘কনে দেখা আলো’, ‘গৃহপ্রবেশ’ ও ‘অনুরাগের ছোঁয়া’। দশম স্থানে রয়েছে ‘কুসুম’ ও ‘কম্পাস’। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৩.৬।
চলতি সপ্তাহে নম্বরের নিরিখে মান পড়েছে বেশ কয়েকটি ধারাবাহিকের। আগামীতে আসছে আরও নতুন কয়েকটি ধারাবাহিক। ফিরছে অনেক পুরনো জুটিও। শেষও হচ্ছে দর্শকের প্রিয় মেগা। আগামীতে টিআরপিতে কে টিকে থাকে এখন সেটাই দেখার।

Post Views: 317

Continue Reading

Previous: নিজেকে ১০০% ভালবাসো, প্যারেন্টিংয়ের গুরুত্বপূর্ণ টিপস দিয়েছিলেন কাজল পুত্র
Next: অপারেশন সিঁদুরে পাকিস্তানের ৫টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে দাবী অমরপ্রীত সিংহের

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

অভিনেতা রুদ্রনীলকে সর্ব সম্মুখে গাল টিপে চুম্বন মুনমুন সেনের! সামাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk জুন 13, 2026
jkk.png

আবারও বিগ বস’এর নতুন সিজন নিয়ে পর্দায় ফিরছেন বলি অভিনেতা সলমন খান

Online Desk জুন 13, 2026
FotoJet-1.jpg

বড় পর্দায় মুক্তি পেয়ে চলেছে ‘আজও অর্ধাঙ্গিনী’, প্রকাশ্যে ছবি পোস্টার

Online Desk জুন 13, 2026

You may have missed

FotoJet.jpg

অভিনেতা রুদ্রনীলকে সর্ব সম্মুখে গাল টিপে চুম্বন মুনমুন সেনের! সামাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk জুন 13, 2026
Untitled.png

আরও একা হয়ে যাচ্ছেন মমতা! ভুপেন্দ্র যাদবের সঙ্গে সুদীপের বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

Online Desk জুন 13, 2026
NDA-MED-PORTAL.png

জাতীয় সড়কের পাশে ওষুধের স্তুপ, নদিয়ার উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য

Online Desk জুন 13, 2026
Nipah-virus.jpg

কেরলে নিপা আতঙ্ক, আক্রান্ত ব্যক্তি; নজরদারিতে ৭৭ জন

Online Desk জুন 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.