ওঙ্কার ডেস্ক: মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা। রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের একটি কার্গো বিমান। উড়ানটি পার্ক করা গাড়িতে ধাক্কা দেওয়ায় অগ্নিকাণ্ডের ফলে পাঁচ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন তিন জন। ইতিমধ্যে দুর্ঘটনার মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে নীল-সাদা রঙের একটি বোয়িং ৭৬৭ বিমান অবতরণের সময় বিমানবন্দরের রানওয়ে অতিক্রম করে পার্ক করা গাড়িতে আছড়ে পড়ে। ‘প্রাইম এয়ার ফ্লাইট ৭৫৯৮’ বিমানটি গাড়িতে ধাক্কা দেওয়ার পরেই সেটিতে আগুন ধরে যায়।
মায়ামি-ডেড কাউন্টির ফায়ার চিফ রে জাডাল্লাহ সাংবাদিকদের বলেন, ‘বিমানটি কয়েকটি গাড়িতে ধাক্কা দেয়’ যার ফলে ‘কয়েকজন গাড়ির ভেতরেই আটকে পড়েন।’ তিনি জানান, পাঁচ জনের মৃত্যু হওয়ার পাশাপাশি আরও জখম হয়েছেন আরও পাঁচ জন। তাঁদের মধ্যে তিন জনকে গুরুতর অবস্থায় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় দুপুর ২টো নাগাদ পুয়ের্তো রিকোর স্যান জুয়ান থেকে আসার সময় এই দুর্ঘটনাটি ঘটে। জাডাল্লাহ জানান, দুর্ঘটনার পর পাইলট ও কো-পাইলট ককপিটে আটকে পড়েন। এ ছাড়া গাড়িতেও কয়েকজন যাত্রী আটকে পড়েছিলেন। উদ্ধারকারীরা এক জনকে বের কররে আনতে সক্ষম হন। তবে পাইলট বেঁচে আছেন কি না, তা স্পষ্ট নয়।
দুর্ঘটনার কারণে ব্যস্ত এই বিমানবন্দরটিতে দুপুরে দীর্ঘ সময় বিমান চলাচল বন্ধ ছিল। প্রশাসনের তরফে রানওয়ে ও ট্যাক্সি চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দরে আসার আগে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয় যাত্রীদের। জাডাল্লাহ জানান, ‘তপদন্ত প্রক্রিয়া, উদ্ধারকাজ ও অগ্নিনির্বাপণ কাজ শুরুর জন্য মায়ামি-ডেড ফায়ার রেসকিউ-এর প্রায় ২০০ কর্মী ঘটনাস্থলে রয়েছেন।’