Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সমালোচনার মুখে পড়ে তালিবান মন্ত্রীর সাংবাদিক বৈঠকে ডাক মহিলাদেরও

সমালোচনার মুখে পড়ে তালিবান মন্ত্রীর সাংবাদিক বৈঠকে ডাক মহিলাদেরও

Online Desk অক্টোবর 12, 2025
20251012_174010.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত সফরে রয়েছেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। তাঁর এই সফরের মাঝে সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশে অনুমতি দেওয়া হয়নি। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই আবহে ‘ড্যামেজ কন্ট্রোলে’ নামলেন তালিবান বিদেশমন্ত্রী। রবিবার ডাকা সাংবাদিক বৈঠকে মহিলাদের প্রবেশ অনুমোদিত বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশাধিকার না দেওয়া নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়। তালিবানের পাশাপাশি কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সমাল তীব্র করেন বিরোধীরা। কেন্দ্রীয় সরকার তালিবানের মানসিকতা সমর্থন করে কিনা, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে দেশজুড়ে। যদিও শনিবার কেন্দ্র গা বাঁচাতে স্পষ্ট জানিয়েছে, নয়াদিল্লিতে মুত্তাকির সাংবাদিক বৈঠকের বিষয়ে তাদের ‘কোনও ভূমিকা’ নেই। এই সাংবাদিক সম্মেলনের আমন্ত্রণপত্র ভারত সরকারের মন্ত্রকের তরফে পাঠানো হয়নি। মুম্বইয়ে অবস্থিত আফগানিস্তানের কনসাল জেনারেল বেশ কিছু সাংবাদিকদের কাছে এই আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন। আফগান দূতাবাসের এলাকা ভারত সরকারের এক্তিয়ারভুক্ত নয়।

এদিকে রবিবার আগ্রার তাজমহল-সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখার কথা ছিল আফগান বিদেশমন্ত্রীর। কিন্তু এদিন সফরের কিছু ক্ষণ আগে তাঁর সেই সিদ্ধান্ত বাতিল করেন। কেন আচমকা মুত্তাকির আগ্রা সফর বাতিল করা হল, তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, আফগান বিদেশমন্ত্রী মুত্তাকিকে স্বাগত জানাতে যাওয়া মৌলবির পরিবারের সদস্যদের খুন করা হয়েছে উত্তরপ্রদেশে।

Post Views: 99

Continue Reading

Previous: কলকাতা মেট্রোর পার্পল লাইনে নয়া উদ্যোগ মেট্রোরেল কর্তৃপক্ষের!
Next: বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে স্বাস্থ্যপরীক্ষা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.