Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতা মেট্রোর পার্পল লাইনে নয়া উদ্যোগ মেট্রোরেল কর্তৃপক্ষের!

কলকাতা মেট্রোর পার্পল লাইনে নয়া উদ্যোগ মেট্রোরেল কর্তৃপক্ষের!

Online Desk অক্টোবর 12, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক : কলকাতা মেট্রোর পার্পল লাইনে সুড়ঙ্গের কাজ শেষ করতে নয়া উদ্যোগ মেট্রো্রেল কর্তৃপক্ষের। জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো রুটে সুড়ঙ্গের কাজের জন্য চলতি বছরের জুলাই মাসে মোতায়ন করা হয়েছিল প্রথম বোরিং টানেল মেশিন টিবিএম দুর্গাকে, যা প্রায় ১৫০ মিটার পর্যন্ত সুড়ঙ্গ খননকার্য করেছে। এবার সেই কাজ আরও দ্রুত শেষ করতে আনা হয়েছে দ্বিতীয় বোরিং টানেল মেশিন, যার নাম টিবিএম দিব্যা। শনিবার থেকে মাটির নীচে সুরঙ্গে খননকাজ শুরু দিব্যার। মেট্রোর এই লাইনের নির্মাণকারী সংস্থা হল রেল বিকাশ নিগাম লিমিটেড বা আরভিএনএল। শুক্রবার টিবিএম দিব্যার উদ্বোধন করেন কলকাতা মেট্রোরেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র ৷ সেন্ট থমাস স্কুল প্রাঙ্গণে বোতাম টিপে মেশিনটি চালু করেন তিনি ।
কলকাতা মেট্রোর পার্পল লাইনে আপাতত জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত বাণিজ্যিকভাবে পরিষেবা চালু আছে। মাঝেরহাটের পরে আরও চারটি স্টেশন আছে – খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্কস্ট্রিট এবং এসপ্ল্যানেড। ইতিমধ্যে ভিক্টোরিয়া মেট্রো স্টেশন তৈরির কাজ শুরু করে দিয়েছে জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল।
মেট্রোরেল সূত্রানুযায়ী জানা গিয়েছে, খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত ২.৬৫ কিলোমিটার সুড়ঙ্গ খনন এবং নির্মাণ করতে সাহায্য করবে টিবিএম দুর্গা ও টিবিএম দিব্যা। এছাড়াও কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঠিকঠাক পথে খনন কাজ এগোলে আগামী বছর অর্থাৎ ২০২৬ এর ডিসেম্বর মাসের মধ্যেই প্রথম টিবিএম দুর্গার কাজ শেষ হয়ে যাবে এবং আগামী ২৭ মার্চের মধ্যে অপর টিবিএম দিব্যার কাজ শেষ হয়ে যাবে ৷

Post Views: 97

Continue Reading

Previous: কালীপুজোর প্রস্তুতি কেমন চলছে কুমোরটুলিতে ?
Next: সমালোচনার মুখে পড়ে তালিবান মন্ত্রীর সাংবাদিক বৈঠকে ডাক মহিলাদেরও

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.