Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পরিস্থিতি মোকাবিলায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডাকলেন অমিত শাহ

পরিস্থিতি মোকাবিলায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডাকলেন অমিত শাহ

Online Desk এপ্রিল 25, 2025
Amit-Shah.jpg

ওঙ্কার ডেস্ক : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরবর্তী পরিস্থিতিতে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যে ভারতের সমস্ত রাজ্যে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে নির্দেশ দেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। শুক্রবার মুখ্যমন্ত্রীদের ফোন করে পাকিস্তানিদের খুঁজে খুঁজে তাড়ানোর কথা বলেছেন অমিত শাহ্‌। দেশজুড়ে পহেলগাঁওয়ের ঘটনার নিন্দা ও ক্ষোভ এখন চরম আকার নিয়েছে। কেন্দ্রের যে কোনও কড়া পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়েছেন বিরোধীরাও। সর্বদলীয় বৈঠকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও গোয়েন্দা বিভাগের শীর্ষ আধিকারিকরা সমস্ত রাজনৈতিক দলের নেতাদের পহেলগামের ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। এদিকে, প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর এবার প্রত্যাঘাত জোরদার হচ্ছে। কূটনৈতিক স্তরে পাঁচটি বাণ ইতিমধ্যেই ছোঁড়া হয়েছে। যেখান থেকে দানা বাঁধছে যুদ্ধ পরিস্থিতি।

শুক্রবার সকাল থেকে ভূস্বর্গে সেনা তৎপরতা অব্যাহত রয়েছে। কাশ্মীর জুড়ে এখন কার্যত যুদ্ধকালীন পরিস্থিতি। সাঁজোয়া গাড়ি নিয়ে চলেছে যুদ্ধের মহড়া। বেছে নেওয়া হয়েছে থর মরুভূমিকে। চরম প্রত্যাঘাত যে শুধু সময়ের অপেক্ষায় তেমন একটা আবহ তৈরি হয়েছে। এর মধ্যেই কূটনৈতিক স্তরে পদক্ষেপ করল কেন্দ্র। সূত্রের খবর পাকিস্তানের সমস্ত ভিসা বাতিল করে দেওয়া হবে। যতদূর জানা যাচ্ছে, বাতিল করা হবে মোট ১৭ ধরনের ভিসা। সন্ত্রাসবাদ নির্মুল করতে যোগ্য পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি জানিয়েছেন, “শাস্তি পাবে। শাস্তি হবেই হবে”। সন্ত্রাসবাদকে তিনি ধুলায় মিশিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। তাঁর কথায়, “এবার সন্ত্রাসবাদীদের বেঁচে থাকা জমিটুকুও মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে। ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি এবার সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেবে।’

এর আগেই দিল্লি নির্দেশ দেয়, সব পাকিস্তানিরা ভারতে রয়েছেন, তাদের অবিলম্বে বেরিয়ে যেতে হবে। ঘোষণার পরপরই শুরু হয়েছে পাকিস্তানিদের ফিরে যাওয়া। গত বুধবারই ভারত সময়সীমা বেঁধে দিয়েছিল। জানিয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানি নাগরিকদের। বন্ধ করে দেওয়া হয় আটারি-ওয়াঘা সীমান্ত। এছাড়াও বলা হয়, ভারত থেকে যাঁরা বৈধ নথিপত্র নিয়ে পাকিস্তান গিয়েছেন, তাঁদের দেশে ফিরতে হবে ১ মে-র মধ্যে। কোনও পাকিস্তানি নাগরিক আর ভারতে আসতে পারবেন না। পাকিস্তানি নাগরিকরা পাবেন না ভারতের ভিসা। আর এবার ১৭ ধরনের ভিসা বাতিলার সিদ্ধান্ত নিল ভারত। ইতিমধ্যেই দিল্লি জানিয়েছে, SAARC ভিসা নিয়ে আর এদেশে আসা যাবে না। যে সমস্ত পাকিস্তানি নাগরিককে SPES ভিসা দিয়েছিল ভারত, তা বাতিল বলে গণ্য হবে। এছাড়া ভারতে থাকা পাকিস্তানের কূটনীতিকদেরও এক সপ্তাহের মধ্যে ভারত ছেড়ে যেতে বলা হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যেও তৎপরতার খবর মিলছে। বৃহস্পতিবারই জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডাকেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাদ শরিফ। যেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান আসিম মুনির এবং পাক সরকারের মন্ত্রীরা। চাপের মুখে পড়ে পাল্টা শক্তি প্রদর্শনের চেষ্টা করছে ইসলামাবাদ। বৃহস্পতিবার মধ্যরাতে করাচি উপকূলে পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে দেখা গেছে।

Post Views: 258

Continue Reading

Previous: গেছো-ছুঁচোর ট্যাক্সোনমিক রহস্য উন্মোচন বিজ্ঞানীদের
Next: আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হবে না ভারত, তাহলে নকআউটে কী হবে !

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.