Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • গেছো-ছুঁচোর ট্যাক্সোনমিক রহস্য উন্মোচন বিজ্ঞানীদের

গেছো-ছুঁচোর ট্যাক্সোনমিক রহস্য উন্মোচন বিজ্ঞানীদের

Online Desk এপ্রিল 25, 2025
20250425_154419.jpg

ওঙ্কার ডেস্ক: গেছো-ছুঁচোর ট্যাক্সোনমিক রহস্য উন্মোচন করলেন জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা। শতাব্দী-প্রাচীন জাদুঘরের নমুনা ব্যবহার করে এই কাজ করেছেন তাঁরা।

শুক্রবার আন্তর্জাতিক জার্নাল ইকোলজি অ্যান্ড ইভোলিউশনে প্রকাশিত এক গবেষণাপত্রে, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে থাকা জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকরা দক্ষিণ এশীয় গেছো-ছুঁচোদের মধ্যে জটিল ট্যাক্সোনমিক সম্পর্ক প্রকাশ করেছেন। মূলত কাঠবেড়ালির সঙ্গে এই প্রাণীগুলির দেহের সাদৃশ্যের কারণে দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু এই রহস্য উন্মোচনের ফলে তা কেটে গেলে।

গেছো-ছুঁচো নামের এই প্রাণীটি প্রকৃতপক্ষে না ছুঁচো না কাঠবেড়ালি। এটি স্ক্যান্ডেন্টিয়া নামক একটি স্বতন্ত্র গোষ্ঠীর অন্তর্ভুক্ত। যদিও এই প্রাণীর জীবন ধারণের পদ্ধতিতে কাঠবেড়ালির সঙ্গে অনেক মিল রয়েছে। কাঠবেড়ালির মত দেহের আকার একই এবং গাছের উপরে জীবন কাটায়। গেছো ছুঁচোর লম্বা নাক, ছোট গোঁফ এবং যে ধরণের খাবার খায় তার ভিত্তিতে সহজেই চিহ্নিত করা যায়। আগে ভুলবশত প্রাইমেট হিসেবে শ্রেণীবদ্ধ করা হলেও, বর্তমানে এগুলি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্থানীয় স্তন্যপায়ী প্রাণীদের একটি প্রাচীন বংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন গবেষকরা।

জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার স্তন্যপায়ী ও অস্টিওলজি বিভাগের (Mammal and Osteology Section) প্রধান লেখক এবং বিজ্ঞানী ডক্টর মনোকরণ কমলাকান্নান তথ্য সংগ্রহ থেকে শুরু করে চূড়ান্ত বিশ্লেষণ পর্যন্ত গবেষণার সামগ্রিক কাজে নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘কয়েক দশকের পুরনো জাদুঘরের নমুনাগুলি পরীক্ষা করে আমরা দেখিয়েছি কীভাবে এই আকর্ষণীয় স্তন্যপায়ী প্রাণীগুলি একে অপরের থেকে আলাদা।’ এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘এই স্পষ্টতা কেবল সঠিক প্রজাতি শণাক্তকরণের জন্যই নয় বরং কার্যকর সংরক্ষণ নীতি গঠনের জন্যও অপরিহার্য।’ তাঁর আরও সংযোজন, ‘আধুনিক কৌশল ব্যবহার করে জাদুঘরের নমুনাগুলি বিশ্লেষণ করলে পূর্বে অপ্রকাশিত থাকা বৈচিত্র প্রকাশ পাবে। যা আমাদের দীর্ঘস্থায়ী ট্যাক্সোনমিক অস্পষ্টতা মোকাবিলায় সাহায্য করবে।’

o

Continue Reading

Previous: পহেলগাঁওয়ের জঙ্গি হামলাকে সমর্থন করে মন্তব্য ! অসমে গ্রেফতার AIUDF বিধায়ক আমিনুল ইসলাম
Next: পরিস্থিতি মোকাবিলায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডাকলেন অমিত শাহ

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.