Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পহেলগাঁওয়ের জঙ্গি হামলাকে সমর্থন করে মন্তব্য ! অসমে গ্রেফতার AIUDF বিধায়ক আমিনুল ইসলাম

পহেলগাঁওয়ের জঙ্গি হামলাকে সমর্থন করে মন্তব্য ! অসমে গ্রেফতার AIUDF বিধায়ক আমিনুল ইসলাম

Online Desk এপ্রিল 25, 2025
AIUDF-MLA-Aminul-Islam.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হানায় যেখানে প্রতিশোধের আগুন ফুঁসছে গোটা দেশ, তার মধ্যে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গ্রেফতার হলেন অসমের এ আই ইউডিএফ বিধায়ক।
পহলগামে পর্যটক বাসে জঙ্গি হামলার তদন্তে উঠে এল নৃশংস গণহত্যার মূল চক্রান্তকারীর নাম। গোয়েন্দা সূত্রে খবর, ২৬/১১-র মুম্বই হামলার মাস্টারমাইন্ড লস্কর-ই-তোইবার প্রধান হাফিজ সইদের নির্দেশেই কাশ্মীরে হামলা চালায় পাক জঙ্গিরা। শুধু তাই নয়, এই হামলায় তাদের পাশে ছিল স্থানীয় লস্কর মডিউলের প্রশিক্ষিত জঙ্গিরাও।
হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফোর্স বা টিআরএফ। তবে গোয়েন্দা সূত্রের দাবি, টিআরএফ আদতে কোনও স্বাধীন সংগঠন নয়। বরং এটি লস্করেরই একটি ছায়া শাখা। বহু দিন ধরেই পাক অধিকৃত কাশ্মীরে লস্করের শিবিরে এই সংগঠনের জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে। পাক সেনার সরাসরি প্রশিক্ষণে সামরিক বাহিনীর কমান্ডোদের মতোই গড়ে তোলা হচ্ছে এদের।
গত বছর অক্টোবরে বুটা পাঠরি এবং সোনমার্গে জঙ্গি হামলার সঙ্গেও যুক্ত ছিল এই সংগঠন। বুটা পাঠরিতে দুই সেনা জওয়ান-সহ চার জনকে হত্যা করে জঙ্গিরা। ওই একই মাসে সোনমার্গে একটি সুড়ঙ্গে ঢুকে ৬ জন নির্মাণ শ্রমিক ও এক জন চিকিৎসককে গুলি করে নৃশংসভাবে খুন করে তারা।
ঘটনার পর ডিসেম্বরে কুলগাঁওয়ে সংঘর্ষে নিকেশ হয় এই জঙ্গি শাখার ‘এ প্লাস ক্যাটেগরি’র সদস্য জুনেইদ আহমেদ ভাট। কিন্তু বাকিরা গুলি চালাতে চালাতে জঙ্গলে গা-ঢাকা দেয়।
এরপর দীর্ঘদিন আত্মগোপনে ছিল এই লস্কর মডিউল। পার্বত্য জঙ্গলে গোপন ঘাঁটি গেড়ে অপেক্ষা করছিল নতুন নির্দেশের জন্য। গোয়েন্দা তথ্য বলছে, পাকিস্তানে তথাকথিত ভাবে কারারুদ্ধ হাফিজ সইদের রিমোট নিয়ন্ত্রণেই চলছে এই সংগঠনের অপারেশন। সেই নির্দেশ পৌঁছে দেয় হাফিজের ডানহাত লস্করের ডেপুটি সইফুল্লা।
শুধু আদর্শগত সমর্থন নয়, অস্ত্র, প্রশিক্ষণ, লোকবল — সবেতেই রয়েছে পাক সেনা এবং গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রত্যক্ষ মদত।
জঙ্গি হামলার জাল ছড়িয়ে পড়েছে সীমান্ত পেরিয়ে। আর সেই চক্রান্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন হাফিজ সইদ — এমনটাই মনে করছে ভারতের গোয়েন্দা বাহিনী।

Continue Reading

Previous: পহেলগাঁও হামলার মূল চক্রী কী লস্কর-ই-তৈবা চীফ হাফিজ সইদ !
Next: গেছো-ছুঁচোর ট্যাক্সোনমিক রহস্য উন্মোচন বিজ্ঞানীদের

সম্পর্কিত গল্প

Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026
bjp-protest.webp

খাড়্গের ‘বাপ’ মন্তব্যে দেশজুড়ে বিজেপির বিক্ষোভ, ক্ষমা চাইতে হবে, দাবি পদ্ম শিবিরের

Online Desk অক্টোবর 26, 2026
archana.webp

‘বিয়ে না করলে মরা মুখ দেখবে,’ সহকর্মীকে ভিডিও কলে হুমকির পর ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর দেহ

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

1000444597.webp

মণীশ শুক্ল খুনের মামলা নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব, মন্ত্রী অর্জুনকে নিশানা বিধায়ক কৌস্তুভের, আত্মহত্যার হুঁশিয়ারি

Online Desk অক্টোবর 26, 2026
Worried-Farmers-Amid-Fertilizer-Shortages.jpg

পর্যাপ্ত সার নেই, কৃষকরা দিশেহারা ! তবু বাংলাদেশে ডিলারশিপ নিয়ে চলছে মহোৎসব

Online Desk অক্টোবর 26, 2026
Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026
Sports.jpg

অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে বাহরিনকে হারালো ভারত

Online Desk অক্টোবর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.