Skip to content
আগস্ট 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে অমিত শাহের সঙ্গে বৈঠক বিধায়ক-সাংসদদের, বড় প্রত্যাশায় দার্জিলিং

পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে অমিত শাহের সঙ্গে বৈঠক বিধায়ক-সাংসদদের, বড় প্রত্যাশায় দার্জিলিং

Online Desk আগস্ট 22, 2026
1000367969.jpg

ওঙ্কার ডেস্ক: পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের আশ্বাস দিয়েই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লড়েছিল বিজেপি। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পাহাড়ের বিজেপি নেতৃত্ব।শনিবার সুকনায় এই গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা।
বৈঠকে পাহাড়ের বিধায়ক ও সাংসদদের পাশাপাশি গোর্খা জনমুক্তি মোর্চার নেতারাও উপস্থিত থাকবেন।পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার সমাধান নিয়ে সেখানে আলোচনা হতে পারে।

পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি পাহাড়ে বহু পুরনো। বাম আমল থেকেই এই দাবিতে আন্দোলন হয়েছে। পরে পাহাড়ের পরিস্থিতি সামাল দিতে তৈরি হয়েছিল ডিজিএইচসি। তৃণমূল সরকারের সময়ে গঠিত হয় জিটিএ। তবে বিজেপি বরাবরই পাহাড়ের জন্য স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে। সেই কারণেই অমিত শাহের সঙ্গে বৈঠক ঘিরে নতুন করে আশাবাদী পাহাড়বাসী। বৈঠকে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি সবচেয়ে গুরুত্ব পেতে পারে। পাশাপাশি জিটিএ-র বোর্ড গঠন নিয়েও আলোচনা হতে পারে।পাহাড়ের পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন দ্রুত করানোর দাবিও উঠতে পারে বলে সূত্রের খবর। স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগের বিষয়টিও আলোচনায় আসতে পারে।
পাহাড়ের যুবক-যুবতীদের কর্মসংস্থানের দাবিও জানানো হবে। দীর্ঘদিন ধরে থমকে থাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত শুরু করার আবেদনও জানাবেন পাহাড়ের প্রতিনিধিরা।

সূত্রের খবর, বৈঠকে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা থাকার কথা। উপস্থিত থাকবেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং ও সাধারণ সম্পাদক রোশন গিরি।রাজ্যের অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনেরও বৈঠকে থাকার সম্ভাবনা রয়েছে। অমিত শাহ সুকনার যে হোটেলে রয়েছেন, সেখানেই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে। দার্জিলিঙের বিধায়ক নোমান রাই বলেন, পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের বিষয়টি দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানানো হবে। উন্নয়ন এবং নিয়োগের বিষয়ও বৈঠকে তোলা হবে বলে জানান তিনি। রাজু বিস্তার বক্তব্য, বিজেপি পাহাড়ের জন্য যে স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে, তা দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে। তাঁর দাবি, আগের সরকারগুলির সময়ে পাহাড়ে বিভাজন তৈরি হয়েছিল।বিজেপি সেই পরিস্থিতি বদলাতে চায়।

Post Views: 39

Continue Reading

Previous: রামগড়ের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ৩ ইঞ্জিনিয়ারের
Next: ২৩ আগস্ট শেষ হচ্ছে গ্যাসের ই-কেওয়াইসির সময়সীমা, নিজের মোবাইল থেকে কী ভাবে করবেন? রইল সম্পূর্ণ পদ্ধতি

সম্পর্কিত গল্প

Momunbagan.jpg

সংঘবদ্ধ ইস্টবেঙ্গলকে হারানো কঠিন মানছে মোহনবাগান

Online Desk আগস্ট 22, 2026
Durby.jpg

ডার্বি জয়ের প্রেরণা থেকে ট্রফি জয়কেই হাতিয়ার করছেন হাবাস

Online Desk আগস্ট 22, 2026
ChatGPT-Image-Aug-22-2026-03_30_05-PM.png

সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি, জীবনের শেষ প্রান্তে এসে মুক্তির স্বাদ শতায়ুর

Online Desk আগস্ট 22, 2026

You may have missed

Momunbagan.jpg

সংঘবদ্ধ ইস্টবেঙ্গলকে হারানো কঠিন মানছে মোহনবাগান

Online Desk আগস্ট 22, 2026
Durby.jpg

ডার্বি জয়ের প্রেরণা থেকে ট্রফি জয়কেই হাতিয়ার করছেন হাবাস

Online Desk আগস্ট 22, 2026
ChatGPT-Image-Aug-22-2026-03_30_05-PM.png

সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি, জীবনের শেষ প্রান্তে এসে মুক্তির স্বাদ শতায়ুর

Online Desk আগস্ট 22, 2026
1000368100.jpg

স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান, রোগীর চিকিৎসা হবে কোন প্রকল্পে? নতুন নিয়ম জানাল রাজ্য

Online Desk আগস্ট 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.