Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কোন্দল কাঁটায় আটকে পদ্মের নতুন রাজ্য কমিটি, ক্ষোভ সামলাতে ভরসা অমিত শাহ?

কোন্দল কাঁটায় আটকে পদ্মের নতুন রাজ্য কমিটি, ক্ষোভ সামলাতে ভরসা অমিত শাহ?

Online Desk অক্টোবর 14, 2025
shamik-shah.jpg

ওঙ্কার ডেস্ক: বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে হিসেবে শমীক ভট্টাচার্য দায়িত্ব নিয়েছেন তিন মাস হয়ে গিয়েছে। এদিকে, ছাব্বিশের বিধানসভা নির্বাচন শুরু হতে আর বাকি মাত্র পাঁচ মাস। এই আবহে নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে তুমুল মতবিরোধ বঙ্গ বিজেপির অন্দরে। সূত্রের খবর, পদ আগলে বসে রয়েছেন অনেকেই। আসন ছাড়তে নারাজ বিজেপির বহু নেতা। কোন পথে সুরাহা হবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

জানা যাচ্ছে, নতুন রাজ্য কমিটিতে পুরনো নেতাদের প্রাধান্য দিতে চায় ‘টিম শমীক’। দুই গোষ্ঠীর মধ্যে সমন্বয় রেখে নতুন রাজ্য কমিটি গঠন করতে কার্যত হিমশিম খাচ্ছেন শাহ -নাড্ডারা। অনেকে বলছেন, এই কমিটি গঠনকে কেন্দ্র করে বঙ্গ বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসতে পারে। তাই মুশকিল আসান করতে অমিত শাহের হস্তক্ষেপ চাইছে বঙ্গ বিজেপির একাংশ। সূত্রের খবর, দু’পক্ষের মধ্যে সমন্বয় রেখে বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন করতে হস্তক্ষেপ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ যদি কমিটি তৈরি করেন তাহলে ক্ষোভের বহিঃপ্রকাশ কম হতে পারে।

উল্লেখ্য, বিজেপির সংবিধান অনুযায়ী নতুন সভাপতি নিজের টিম তৈরি করেন। কিন্তু শমীক ভট্টাচার্য বিজেপির সভাপতি হয়েছেন তিন মাস কেটে গেছে। এখনও নতুন টিম ঘোষণা হয়নি। এদিকে বিধানসভা নির্বাচন বাকি মাত্র কয়েক মাস। সেই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে বিজেপি নেতৃত্বকে। নতুন কমিটিতে যারা থাকবেন তাদের সংগঠনের কাজ রপ্ত করতে হবে। নতুনরা অল্প সময়ের মধ্যে কীভাবে রপ্ত করবেন সেই বিষয়টিও মাথায় রাখছে বিজেপি নেতৃত্ব। এদিকে আদি শিবিরের সিংহভাগ অংশ এখনও নিষ্ক্রিয়। ফলে ছাব্বিশের ভোটকে সামনে রেখে সংগঠন বড়সড় ধাক্কা খেতে পারে নেতাদের সমন্বয়ের অভাবে।

সূত্রের খবর, শমীক শিবির যে রাজ্য কমিটির নতুন তালিকা জমা দিয়েছেন তা মানতে চাইছে না পুরনো শিবির। বর্তমান একাধিক পদাধিকারীকে পদে পুনর্বহাল রাখতে দলের অন্দরে সরব তাঁদের শিবিরের লোকজন। আর এই পরিস্থিতিতে নতুন রাজ্য কমিটিতে আদি-নব্য সমন্বয় করেই এগোতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। শমীক শিবিরের অবশ্য দাবি, কালীপুজোর পরই নতুন রাজ্য কমিটি ঘোষণা হয়ে যাবে।

Post Views: 135

Continue Reading

Previous: দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের পুনর্নির্মাণ হতে চলেছে মঙ্গলবার, নির্যাতিতার পাশে থাকার আশ্বাস পুলিশের
Next: দিল্লি টেস্ট জিতে ক্যারিবিয়ান সিরিজ পকেটে টিম ইন্ডিয়ার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.