Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের পুনর্নির্মাণ হতে চলেছে মঙ্গলবার, নির্যাতিতার পাশে থাকার আশ্বাস পুলিশের

দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের পুনর্নির্মাণ হতে চলেছে মঙ্গলবার, নির্যাতিতার পাশে থাকার আশ্বাস পুলিশের

Online Desk অক্টোবর 14, 2025
durgapur-police.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা তরুণীর পাশে থাকার আস্বাস দিয়েছে প্রশাসন। এই আবহে মঙ্গলবার ঘটনার পুনর্নির্মাণ করতে চলেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দুই অভিযুক্ত শেখ নাসিরুদ্দিন ও শেখ রিয়াজউদ্দিনকে নিয়ে পুলিশ পৌঁছয় বিজাড়া গ্রামে। অভিযুক্তদের বাড়ি থেকে বেশ কিছু পোশাক করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, নারকীয় ঘটনার দিন তারা যে পোশাক পরেছিল, পুলিশ সেই বস্ত্র উদ্ধার করেছে। পোশাকগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার দুপুরে ধৃত দু’জনকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে যাবে। সেখানে শুক্রবার রাতের ঘটনার পুনর্নিমাণ করা হবে।

অন্য দিকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা। তবে আগের থেকে তাঁর শারীরিক অবস্থা ভাল বলে চিকিৎসকরা জানিয়েছেন। তরুণীকে ওড়িশায় নিয়ে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন তাঁর পরিবার। ইতিমধ্যে এই ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করেছে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, সোমবার সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন, নির্যাতিতার পরিবারের পাশে থাকবেন। পুরো ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত শুক্রবার রাত ৯টা নাগাদ দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের ওই তরুণী তাঁর এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময়েই তরুণীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়।

Post Views: 155

Continue Reading

Previous: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ভারতের
Next: কোন্দল কাঁটায় আটকে পদ্মের নতুন রাজ্য কমিটি, ক্ষোভ সামলাতে ভরসা অমিত শাহ?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.