Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতায় পৌঁছলেন শাহ, মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে দুপুরেই জয়ী বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক

কলকাতায় পৌঁছলেন শাহ, মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে দুপুরেই জয়ী বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক

Online Desk মে 8, 2026
amit-shah-kkk.jpg

ওঙ্কার ডেস্ক: গত সোমবার নির্বাচনের ফল প্রকাশের পর একক ভাবে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে বিজেপি। সেই ভূমিধস জয়ের পর শুক্রবার রাজ্যে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বেলা ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে শাহের বিমান। সেখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রওনা দেন দক্ষিণেশ্বরের উদ্দেশে। মন্দিরে পুজো দিয়ে তিনি উঠবেন নিউটাউনের এক হোটেলে। দুপুরে বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গে তিনি বৈঠক করবেন। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করা হবে বলে বিজেপি সূত্রের খবর।

শুক্রবার শাহকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ ছাড়াও ছিলেন বহু বিজেপি কর্মী সমর্থকরা। এদিন শাহকে দেখে দলের কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দেন। গাড়ি থেকে নেমে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে হাত মেলান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার পর আবার গাড়িতে ওঠেন তিনি। বিজেপি সূত্রের খবর, নিউ টাউনের ওই হোটেলে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকের আগে তাতে সামিল হতে পারেন তিনি। রাতে ওই হোটেলেই থাকবেন তিনি। শনিবার মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ওই দিন হোটেল থেকে সরাসরি সেখানে যাবেন তিনি।

উল্লেখ্য, বঙ্গে ২০৭ আসনে জয়ী হয়েছে বিজেপি। জয়ী বিধায়কদের মধ্যে কাকে পরিষদীয় দলনেতা বাছা হবে সেই কাজে পর্যবেক্ষক করা হয়েছে শাহকে। সহকারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। পরিষদীয় দলনেতা হিসেবে যাঁকে বেছে নেওয়া হয়, তিনিই হন মুখ্যমন্ত্রী। এদিন পরিষদীয় দলনেতার নাম চূড়ান্ত হয়ে গেলে তিনি রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের আর্জি জানাবেন।

Post Views: 110

Continue Reading

Previous: চলন্ত ট্রেন থেকে ওঠা-নামা করলে যাত্রীদের উপর বড় অঙ্কের জরিমানা আরোপ করবে রেল কতৃপক্ষ
Next: মেয়ের মৃত্যু মেনে নিতে পারেনি বৃদ্ধ; চার মাস ধরে পচাগলা দেহ আগলে রাখল বৃদ্ধ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.