Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বৈঠক-জনসভা থেকে রথযাত্রা, বঙ্গে পদ্ম ফোঁটাতে খুঁটিনাটি হিসেব খতিয়ে দেখছেন শাহ

বৈঠক-জনসভা থেকে রথযাত্রা, বঙ্গে পদ্ম ফোঁটাতে খুঁটিনাটি হিসেব খতিয়ে দেখছেন শাহ

Online Desk ডিসেম্বর 30, 2025
amit.jpg

ওঙ্কার ডেস্কঃ বঙ্গভোটের দামামা বেজেছে। ফুলে ফুলে আসল দ্বন্দ্ব হলেও ঘুঁটি সাজাচ্ছে সব রাজনৈতিক দলই। ভোটের প্রস্তুতি নিয়ে বিজেপির প্রথম সারির নেতৃত্বের সঙ্গে বৈঠক সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, ভোটের আগে রাজ্য জুড়ে পথসভা, জনসভা বা রথযাত্রার যে পরিকল্পনা রয়েছে পদ্মশিবিরের, সেই সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জেনেছেন অমিত শাহ। এমনকি রাজ্যের শাসকদলের অবস্থান, ভাবনা, প্রতিক্রিয়া নিয়েও কথা বলেছেন, জানতে চেয়েছেন দলীয় কর্মীদের থেকে।
তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন শাহ। সোমবার বিমানবন্দর থেকে তিনি সোজা পৌঁছে যান সল্টলেকে বিজেপির দফতরে। রাতেই সেখানে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠক সারেন। রুদ্ধদ্বার বৈঠক চলে। সেই বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে কোনও বিজেপি নেতাই মুখ খোলেননি।
সূত্রের খবর, ভোটের আগে জনসংযোগের বিষয় আলোচনা হয়েছে। জনসংযোগের ক্ষেত্রে রাজ্যের বিজেপি নেতৃত্ব কী কী পরিকল্পনা করেছেন, সেই সব পরিকল্পনা বাস্তবায়ন করতে কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই সব সম্পর্কে আলোচনা হয়।
জনসংযোগ হিসাবে রথযাত্রারও আয়োজন করবে বিজেপি। পাঁচ দিক থেকে রথ এসে জড়ো হবে এক জায়গায়। সেই কর্মসূচির প্রস্তুতি সম্পর্কেও শাহ জেনেছেন বলে খবর। নির্বাচনের দিন যত এগিয়ে আসবে, ততই ভোটের প্রচারে বঙ্গে আসবেন বিজেপির সর্বভারতীয় নেতানেত্রীরা। সেই তালিকায় থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শাহ সকলেই।
মঙ্গলবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠকে বসবেন শাহ। এর আগে পশ্চিমবঙ্গের জন্যক আলাদা করে সঙ্ঘ নেতৃত্বের সঙ্গে সমন্বয় বৈঠক আগে কখনও করেননি। তবে এ বার নির্বাচনী প্রচারে নামার আগে সঙ্ঘের সঙ্গে সমন্বয় সেরে নিতে চাইছেন শাহ।

Post Views: 204

Continue Reading

Previous: খালেদা জিয়ার শেষকৃত্য বুধবার, সমাধিস্থ করা হবে জিয়াউর রহমানের কবরের পাশে, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ইউনুসের
Next: পুতিনের বাসভবনে হামলায় ক্ষুব্ধ হয়েছিলেন ট্রাম্প

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.