Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • খালেদা জিয়ার শেষকৃত্য বুধবার, সমাধিস্থ করা হবে জিয়াউর রহমানের কবরের পাশে, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ইউনুসের

খালেদা জিয়ার শেষকৃত্য বুধবার, সমাধিস্থ করা হবে জিয়াউর রহমানের কবরের পাশে, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ইউনুসের

Online Desk ডিসেম্বর 30, 2025
khaleda-dd.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্য হবে আগামী বুধবার। ঢাকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের শেষে সেই জানাজা পাঠের পর তাঁর স্বামী প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাঁকে কবরস্থ করা হবে।

মঙ্গলবার সকাল ৬টা নাগাদ ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস উইং এর তরফে জানানো হয়েছে, বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। সেই সঙ্গে বুধবার একদিনের সাধারণ ছুটি থাকবে। বাংলাদেশের উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতেই তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেই সঙ্গে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়।

মঙ্গলবার মহম্মদ ইউনুস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তাঁর নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি।’ তিনি আরও বলেন, ‘আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই।’ রিপোর্ট অনুসারে, রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে তিন দিন বাংলাদেশের সমস্ত সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি বুধবার বাংলাদেশের প্রতিটি মসজিদে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। মসজিদের পাশাপাশি মন্দির গির্জাতেও আয়োজন করা হবে বিশেষ প্রার্থনার।

Post Views: 228

Continue Reading

Previous: ১৯৪৫ থেকে ২০২৫: ফিরে দেখা খালেদার বর্ণময় জীবন
Next: বৈঠক-জনসভা থেকে রথযাত্রা, বঙ্গে পদ্ম ফোঁটাতে খুঁটিনাটি হিসেব খতিয়ে দেখছেন শাহ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.