Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ১৯৪৫ থেকে ২০২৫: ফিরে দেখা খালেদার বর্ণময় জীবন

১৯৪৫ থেকে ২০২৫: ফিরে দেখা খালেদার বর্ণময় জীবন

Online Desk ডিসেম্বর 30, 2025
khaleda-ds.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তাঁর চির প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনাও। সেই খালেদা জিয়ার জীবন কতটা বর্ণময় ছিল? তা ফিরে দেখতে এই প্রতিবেদন।

সালটা ১৯৭১। মুক্তিযুদ্ধের মাধ্যমে সদ্য স্বাধীন হয়েছে বাংলাদেশ। নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার ছ’বছর পর ১৯৭৭ সালে সে দেশের প্রেসিডেন্ট হন খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান। তার এক বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বা বিএনপি তৈরি করেন। জিয়াউর প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম অন্তর্মুখী স্বভাবের ‘পুতুল’ (খালেদার নাম) জনসমক্ষে আসেন। ১৯৮১ সালে জিয়াউর খুন হওয়ার পর খালেদা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। ১৯৮২ সালে বিএনপি-র সাধারণ সদস্য হন। পরে স্বামীর হাতে গড়া সেই দলের সহ-সভাপতি হন ১৯৮৩ সালে।

বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রোদ চশমা ছাড়া খালেদা জিয়াকে খুব কমই জন সমক্ষে দেখা গিয়েছে। মাথায় ঘোমটার সঙ্গে তিনি চোখে পরতেন রোদ চশমা। সেই নেত্রীর নেতৃত্বে বিএনপি বাংলাদেশের সেনাশাসক হুসেন মুহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে পথে নামে। এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই জোরদার করতে সেই সময় আরও ছ’টি দলের সঙ্গে জোট করেছিল বিএনপি। ১৯৮৪ সালের দলের সর্বোচ্চ পদে বসেন খালেদা। ১৯৯০ সালে গণবিক্ষোভ হয় এরশাদের বিরুদ্ধে। সেই সময় পদত্যাগ করতে বাধ্য হন এরশাদ।

উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একাধিকবার খালেদা জিয়াকে গৃহবন্দি করা হয়েছে। ১৯৮৬ থেকে ১৯৯০ পর্যন্ত বহু বার তিনি গৃহবন্দি হয়েছেন। তা সত্ত্বেও এরশাদ-বিরোধী লড়াই থেকে সরে আসেননি খালেদা। ১৯৯১ সালে খালেদার জনপ্রিয়তা ছিল বাংলাদেশে তুমুল। সেই বছরেই নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছিল বিএনপি। পাশাপাশি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবেও শপথ নিয়েছিলেন খালেদা। ১৯৯৬ সাল পর্যন্ত প্রথম দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলান। ওই বছরেই ফেব্রুয়ারিতে দ্বিতীয় বারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। ২০১২ সালে শেষ বারের মতো ভারত সফর করেছিলেন খালেদা জিয়া। ওই সফরে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। বিজেপি নেত্রী সুষমা স্বরাজের সঙ্গেও দেখা করেছিলেন তিনি।

উল্লেখ্য, খালেদার জন্ম অবিভক্ত ভারতে। ১৯৪৫ সালে দিনাজপুর জেলার জলপাইগুড়িতে তিনি জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম ইসকন্দর আলি মজুমদার। ইসকন্দর চায়ের ব্যবসা করতেন। দেশভাগের সময় বাংলাদেশে চলে আসেন সপরিবারে খালেদার বাবা।

Post Views: 261

Continue Reading

Previous: ২৯৪টি বিধানসভা কেন্দ্রের দলীয় কো-অডিনেটরের নাম জানিয়ে দিল তৃণমূল
Next: খালেদা জিয়ার শেষকৃত্য বুধবার, সমাধিস্থ করা হবে জিয়াউর রহমানের কবরের পাশে, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ইউনুসের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.