Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘কবিগুরুর স্বপ্নের বাংলা যেন নির্মাণ করতে পারি’, কলকাতায় পুজো দিয়ে বললেন শাহ

‘কবিগুরুর স্বপ্নের বাংলা যেন নির্মাণ করতে পারি’, কলকাতায় পুজো দিয়ে বললেন শাহ

Online Desk সেপ্টেম্বর 26, 2025
amit-shah-ff.jpg

ওঙ্কার ডেস্ক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের বাংলা নির্মাণ করা লক্ষ্য বিজেপির। শুক্রবার কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর উদ্বোধন করে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরও জানান, মায়ের কাছে প্রার্থনা করেছি নির্বাচনের পর বাংলায় যেন এমন এক সরকার তৈরি হয়, যারা সোনার বাংলা নির্মাণ করতে পারে।

অমিত শাহ এদিন বলেন, ‘মায়ের কাছে প্রার্থনা করেছি, এই নির্বাচনের পর বাংলায় এমন এক সরকার তৈরি হোক, যারা সোনার বাংলা নির্মাণ করবে। আমাদের বাংলা যেন আবার সুরক্ষিত, সমৃদ্ধ, শান্ত, সুজলাং সুফলাং তৈরি হয়। এখানে যেন কবিগুরুর স্বপ্নের বাংলা আমরা নির্মাণ করতে পারি।’ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রাঙ্গন থেকে তিনি পশ্চিমবঙ্গ এবং দেশের মানুষকে দুর্গা পুজোর শুভেচ্ছা জানান। শাহ বলেন, আমাদের এই নবরাত্রিতে নয় দিনের পুজো মহোৎসব, আজ কেবল বাংলা নয়, ভারত নয় গোটা বিশ্বে বহু প্রসিদ্ধ হয়েছে। নয় দিন গোটা বাংলায় ছোট থেকে শুরু করে বড় সবাই শক্তিপুজোতে সামিল হয়। প্রসঙ্গত, সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম ‘অপারেশন সিঁদুর’। গত এপ্রিলে জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে যে নারকীয় হামলা ঘটেছিল, তার বদলা নিতে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল। সেই অভিযান কলকাতার এই পুজোতে তুলে ধরা হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের পর এদিন সল্টলেকের ইজেডসিসিতেও পুজোর উদ্বোধন করেন অমিত শাহ।

উল্লেখ্য, দুর্গাপুজো উদ্বোধন করতে বুধবার তৃতীয়ার রাতেই কলকাতায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাও।

Post Views: 84

Continue Reading

Previous: এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি; বাংলাদেশকে হারিয়ে চুড়ান্ত লড়াইয়ে সালমান আঘার দল
Next: নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে পার্থকে জামিন দিল হাইকোর্ট, জেলমুক্তি কবে?

সম্পর্কিত গল্প

ajit-doval.jpg

দেশের বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ অজিত দোভালের, কী নিয়ে আলোচনা?

Online Desk এপ্রিল 24, 2026
gyanesh.jpg

‘জ্ঞানেশ পদে থাকলে সংবিধানের উপর আঘাত নামবে’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট নোটিস!

Online Desk এপ্রিল 24, 2026
manipur.jpg

মনিপুরের উখরুলে বন্দুকযুদ্ধে নিহত ৩, পরস্পরকে দোষারোপ নাগা ও কুকি গোষ্ঠীর

Online Desk এপ্রিল 24, 2026

You may have missed

ajit-doval.jpg

দেশের বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ অজিত দোভালের, কী নিয়ে আলোচনা?

Online Desk এপ্রিল 24, 2026
gyanesh.jpg

‘জ্ঞানেশ পদে থাকলে সংবিধানের উপর আঘাত নামবে’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট নোটিস!

Online Desk এপ্রিল 24, 2026
manipur.jpg

মনিপুরের উখরুলে বন্দুকযুদ্ধে নিহত ৩, পরস্পরকে দোষারোপ নাগা ও কুকি গোষ্ঠীর

Online Desk এপ্রিল 24, 2026
B.jpg

বিদেশি এনজিওর টাকা নয়ছয়ের কৌশল, ইয়ুনূস সরকারের ছায়া তারেকের জমানায়

Online Desk এপ্রিল 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.