Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে পার্থকে জামিন দিল হাইকোর্ট, জেলমুক্তি কবে?

নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে পার্থকে জামিন দিল হাইকোর্ট, জেলমুক্তি কবে?

Online Desk সেপ্টেম্বর 26, 2025
partha.jpg

ওঙ্কার ডেস্ক: নিয়োগ দুর্নীতির শেষ মামলা থেকে জামিন মিলল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। বেশ কিছু শর্ত সাপেক্ষে শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ পার্থের জামিন মঞ্জুর করেন। তবে জামিন পেলেও এখনই জেল থেকে বের হতে পারবেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আরও বেশ কয়েক দিন জেলে থাকতে হবে। এর আগে গত ১৮ আগস্ট পার্থের জামিন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, জামিনের বন্ড করার আগে চার্জ গঠন করতে হবে নিম্ন আদালতকে। চার সপ্তাহের মধ্যে সেই চার্জ গঠন করার কথা নিম্ন আদালতের। তার পরে আট সপ্তাহের মধ্যে এই মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নিতে হবে। তার পরেই পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে পারবে নিম্ন আদালত।

গত ২৭ ডিসেম্বর প্রাথমিকে নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেখানে নাম ছিল অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায়দের। যদিও এই মামলায় পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হন। ফলে অভিযুক্তদের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়। নিয়োগ মামলায় অনেকে জামিন পেলেও পার্থকে কেন জামিন দেওয়া হচ্ছে না, তা নিয়ে আদালতে সওয়াল করেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। যদিও সিবিআইয়ের যুক্তি, পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী। নিয়োগ দুর্নীতির ‘মূল মাথা’ তিনি। তাই জেল থেকে ছাড়া পেলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।

Post Views: 77

Continue Reading

Previous: ‘কবিগুরুর স্বপ্নের বাংলা যেন নির্মাণ করতে পারি’, কলকাতায় পুজো দিয়ে বললেন শাহ
Next: পুজোর সময় চলবে বাড়তি মেট্রো, স্মার্ট কার্ডের ব্যাবহারের আর্জি মেট্রোরেল কতৃপক্ষের

সম্পর্কিত গল্প

ABHISHEK.jpeg

প্রথম দফায় ১০০-এর বেশি আসনে জিতছে তৃণমূল: অভিষেক

Online Desk এপ্রিল 24, 2026
MOJTABA-KHAMENEI.png

গুরতর আহতের জল্পনার মাঝেই ঐক্যের বার্তা মোজতবা খামেনেইয়ের, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

Online Desk এপ্রিল 24, 2026
Untitled.png

ভোটের কাজে গাড়ি দিয়েও মিলছে না টাকা! ক্ষুব্ধ মালিকপক্ষ

Online Desk এপ্রিল 24, 2026

You may have missed

ajit-doval.jpg

দেশের বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ অজিত দোভালের, কী নিয়ে আলোচনা?

Online Desk এপ্রিল 24, 2026
gyanesh.jpg

‘জ্ঞানেশ পদে থাকলে সংবিধানের উপর আঘাত নামবে’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট নোটিস!

Online Desk এপ্রিল 24, 2026
manipur.jpg

মনিপুরের উখরুলে বন্দুকযুদ্ধে নিহত ৩, পরস্পরকে দোষারোপ নাগা ও কুকি গোষ্ঠীর

Online Desk এপ্রিল 24, 2026
B.jpg

বিদেশি এনজিওর টাকা নয়ছয়ের কৌশল, ইয়ুনূস সরকারের ছায়া তারেকের জমানায়

Online Desk এপ্রিল 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.