Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘শরণার্থীদের ভয় পাওয়ার কারণ নেই’: বঙ্গে এসে আশ্বাস শাহের

‘শরণার্থীদের ভয় পাওয়ার কারণ নেই’: বঙ্গে এসে আশ্বাস শাহের

Online Desk ডিসেম্বর 30, 2025
amit-shah-ff.jpg

ওঙ্কার ডেস্ক: আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার বঙ্গে জমি পোক্ত করার চেষ্টা করছে বিরোধী দল বিজেপি। সোমবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মতুয়াদের নাগরিকত্ব পাওয়ার বিষয়ে আশ্বস্ত করার পাশাপাশি তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘মতুয়াদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। যে শরণার্থীরা পশ্চিমবঙ্গে এসেছেন, তাঁরা ভারতের নাগরিক। এটা বিজেপির প্রতিশ্রুতি। তাঁদের কেউ ক্ষতি করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবেন না।’ এদিন শাহের সঙ্গে ছিলেন ঠাকুরনগরের ঠাকুরবাড়ির অন্যতম মুখ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আগামী নির্বাচনে সাধারণ মানুষের কাছে শাহ আর্জি জানান, বিজেপিকে ভোট দেওয়ার জন্য। তিনি বলেন, ‘আপনারা দীর্ঘ দিন কংগ্রেসকে সময় দিয়েছেন, ৩৪ বছর বামেদের দিয়েছেন, ১৫ বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলেন। আমার বিনীত অনুরোধ, এ বার মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার বানান, পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা দিন।’

রাজ্যে কেন বড় শিল্প হচ্ছে না, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করেছেন শাহ। তিনি বলেন, ‘কামানোর অধিকার এখানে একমাত্র ভাইপোর। আর কারও অধিকার নেই। শিল্প ক্ষেত্রে বাংলা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। তা আপনার আমলে হয়েছে। বামফ্রন্ট অর্ধেক শেষ করে গিয়েছিল। আপনি পুরোটা শেষ করে দিয়েছেন।’

Post Views: 241

Continue Reading

Previous: ওড়িশায় ২৪ ঘন্টায় ৩২ জন বাঙালি শ্রমিকের উপর হামলা, আতঙ্কে ঘরমুখো হচ্ছেন পরিযায়ী শ্রমিকেরা
Next: ২৯৪টি বিধানসভা কেন্দ্রের দলীয় কো-অডিনেটরের নাম জানিয়ে দিল তৃণমূল

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.