Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ওড়িশায় ২৪ ঘন্টায় ৩২ জন বাঙালি শ্রমিকের উপর হামলা, আতঙ্কে ঘরমুখো হচ্ছেন পরিযায়ী শ্রমিকেরা

ওড়িশায় ২৪ ঘন্টায় ৩২ জন বাঙালি শ্রমিকের উপর হামলা, আতঙ্কে ঘরমুখো হচ্ছেন পরিযায়ী শ্রমিকেরা

Online Desk ডিসেম্বর 30, 2025
pori.jpg

ওঙ্কার ডেস্কঃ ওড়িশার মাটি বিভীষিকা হয়ে উঠেছে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য। গত ২৪ ঘণ্টায় ওড়িশায় অন্তত ৩২ জন বাঙালি শ্রমিকের উপরে হামলার অভিযোগ প্রকাশ্যে এসেছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। ওপার বাংলার নাগরিক তকমা দিয়ে বাঙালিদের উপরে অমানবিক অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের। আতঙ্কে প্রাণ বাঁচাতে ঘরমুখো হচ্ছেন শ্রমিকেরা।
ভুবনেশ্বরের চন্দ্রশেখরপুর এলাকায় রাতে ঘুমন্ত অবস্থা থেকে শ্রমিকদের তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছে, এমন অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়ার মতো নৃশংস অত্যাচারের অভিযোগও উঠেছে। শুধু কাজের জায়গা নয়, স্টেশন, বাস স্ট্যান্ড, কিংবা ওড়িশার গ্রামে গঞ্জে জিনিসপত্র ফেরি করতে গিয়েও পরিচয় পত্র চাওয়া হচ্ছে। বাংলায় কথা বললেই জুটছে মারধর।

সূত্রের খবর, মুর্শিদাবাদের ভগবানগোলা, লালগোলা, ডোমকল ও জলঙ্গির মতো ব্লক থেকে প্রতি বছর কয়েক হাজার মানুষ ওড়িশায় কাজে যান। সূত্রের খবর, ওড়িশার ভদ্রক এলাকায় কাজ করতে গিয়েছিলেন, ডোমকল ও জলঙ্গি ব্লকের এমন অন্তত ২৫ জন শ্রমিকের খোঁজ মিলছে না। এই পরিস্থিতিতে ঘরমুখো হচ্ছেন শ্রমিকেরা। ভগবানগোলা হাসপাতালে চিকিৎসাধীন এক শ্রমিকের কথায়, ‘‘ওরা শুধু আমাদের ভাষাটুকু শুনেই হিংস্র হয়ে উঠছে। পুলিশ নীরব দর্শক হয়ে থাকছেন।’’ এই পরিস্থিতিতে রাজ্য সরকার কড়া পদক্ষেপের আশ্বাস দিলেও আতঙ্ক কাটছে না শ্রমিকদের পরিবারের।

ভুবনেশ্বরে একটি বহুতল আবাসনে রাজমিস্ত্রি হিসাবে কাজ করছেন আরমান শেখ। তিনি বলেন, ‘‘প্রতিমুহূর্তে আতঙ্কে দিন কাটছে। মুসলমান আর মুর্শিদাবাদের লোক শুনলেই, বেশি করে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। মানুষজোণ বাকা নজরে দেখছে। কখন যে নতুন করে আক্রমণ হবে সেই ভয়ে আছি।’’

Post Views: 236

Continue Reading

Previous: তুষারপাতের মধ্যে দিয়েই দার্জিলিং-এ হবে বর্ষবরণ, অন্যদিকে দক্ষিণে চলবে শীতের দাপট
Next: ‘শরণার্থীদের ভয় পাওয়ার কারণ নেই’: বঙ্গে এসে আশ্বাস শাহের

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.