Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • শহরের হাসপাতালকে ‘আদর্শ’ মডেল করতে চায় স্বাস্থ্য দফতর, ছয় দফা প্রস্তাব জানিয়ে পুর ও নগরোন্নয়ন দফতরে চিঠি

শহরের হাসপাতালকে ‘আদর্শ’ মডেল করতে চায় স্বাস্থ্য দফতর, ছয় দফা প্রস্তাব জানিয়ে পুর ও নগরোন্নয়ন দফতরে চিঠি

Online Desk অক্টোবর 24, 2026
New-Project.webp

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: শহরাঞ্চলের হাসপাতালগুলিকে আদর্শ, স্বাস্থ্যকর ও দূষণমুক্ত করে তুলতে উদ্যোগী হল রাজ্য। এই লক্ষ্যে শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি পাঠানো হয়েছে। দায়িত্বে রয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। চিঠিতে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে।

স্বাস্থ্য দফতরের বক্তব্য, শহরের স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল পরিষ্কার রাখার দায়িত্ব অনেকটাই সংশ্লিষ্ট পুরসভার। তাই দ্রুত পদক্ষেপের জন্য নগরোন্নয়ন দফতরকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত অজৈব বর্জ্য নিয়মিত পরিষ্কারের উপর জোর দেওয়া হয়েছে।

চিঠিতে ৬ দফা প্রস্তাব রয়েছে:

১. হাসপাতাল চত্বরে অজৈব বর্জ্য ফেলার জন্য একটি নির্দিষ্ট জায়গা বা গর্ত করতে হবে, যেখান থেকে পুরসভার কর্মীরা নিয়মিত আবর্জনা সংগ্রহ করবেন।
২. বহির্বিভাগ-সহ জনবহুল এলাকায় বিভিন্ন রঙের ডাস্টবিন রাখতে হবে। আলাদা রঙের ডাস্টবিনে আলাদা ধরনের বর্জ্য ফেলা হবে।
৩. নিয়ম মেনে ও নিয়মিত সমস্ত বর্জ্য নিষ্কাশন করতে হবে, যাতে বর্জ্য সংগ্রহের কারণে স্বাস্থ্যবিধি ক্ষতিগ্রস্ত না হয়।
৪. হাসপাতাল চত্বরের সার্বিক পরিচ্ছন্নতার জন্য সংলগ্ন রাস্তা ও নর্দমা সংস্কারে নজর দিতে হবে।
৫. হাসপাতাল চত্বরের আগাছা, ঝোপঝাড় পরিষ্কার এবং প্রয়োজন মতো গাছের ডালপালা ছাঁটাই করতে হবে।
৬. এই সমস্ত কাজ বাস্তবায়নের জন্য স্থানীয় নোডাল অফিসারদের ফোন নম্বর দিতে হবে, যাতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা সহজেই তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Continue Reading

Previous: পুজো মিটতেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, সোমবারের মধ্যেই তৈরি হতে পারে সাইক্লোন! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা
Next: ২৪ অক্টোবর ২০২৬ রাশিফল: বারোটি রাশির ভাগ্যে কী রয়েছে? প্রেম, অর্থ, কর্মজীবন ও স্বাস্থ্যের বিশ্লেষণ:

সম্পর্কিত গল্প

New-Project-1.webp

“ভারত-পাক সংঘর্ষ থামাতে ২৫০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি দিয়েছিলাম”, ফের ‘বিতর্কিত’ দাবি ট্রাম্পের

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-58.webp

পুজো মিটতেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, সোমবারের মধ্যেই তৈরি হতে পারে সাইক্লোন! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-57.webp

খড়গপুরের সাহা চকে ভয়াবহ দুর্ঘটনা, পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত ১, আহত ১২

Online Desk অক্টোবর 24, 2026

You may have missed

Untitled.png

বাড়িতে নিম গাছ: ভেষজ গুণাগুণ, পরিচর্যা ও পরিবেশগত গুরুত্ব:

Online Desk অক্টোবর 24, 2026
Untitled.png

বাড়িতেই তৈরি করুন মজাদার আইসক্রিম — সহজ রেসিপি:

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-1.webp

“ভারত-পাক সংঘর্ষ থামাতে ২৫০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি দিয়েছিলাম”, ফের ‘বিতর্কিত’ দাবি ট্রাম্পের

Online Desk অক্টোবর 24, 2026
রাশিচক্র.jpg

২৪ অক্টোবর ২০২৬ রাশিফল: বারোটি রাশির ভাগ্যে কী রয়েছে? প্রেম, অর্থ, কর্মজীবন ও স্বাস্থ্যের বিশ্লেষণ:

Online Desk অক্টোবর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.