Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তুষারপাতের মধ্যে দিয়েই দার্জিলিং-এ হবে বর্ষবরণ, অন্যদিকে দক্ষিণে চলবে শীতের দাপট

তুষারপাতের মধ্যে দিয়েই দার্জিলিং-এ হবে বর্ষবরণ, অন্যদিকে দক্ষিণে চলবে শীতের দাপট

Online Desk ডিসেম্বর 30, 2025
fd.png

ওঙ্কার ডেস্কঃ চলতি বছর শেষের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে নতুন বছরকে স্বাগতম করার অপেক্ষায় সকলেই। আর এই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখতে ভ্রমণপ্রিয় সকলেরই ইচ্ছা করে নিজের গণ্ডির বাইরে কোথাও গিয়ে মনটাকে আরও চাঙ্গা করে আসতে। যদিও ইতিমধ্যেই হয়তো গাড়ির টিকিট, হোটেল বুকিংও সেরে ফেলেছেন অনেকেই। তবে উত্তরবঙ্গের জন্য একটা দারুণ আপডেট তুলে ধরল হাওয়া অফিস। দার্জিলিঙে নাকি তাপমাত্রার পারদ নিম্নমুখী। চলতি বছরের শেষ সোমবার তাপমাত্রা হয়েছিল ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা রাজ্যের মধ্যে সর্বনিম্ন। পাশাপাশি আলিপুরদুয়ারে ৯ ডিগ্রিতে নেমেছিল পারদ। বর্ষবরণের রাতে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শুধু দার্জিলিং নয়, সিকিমেও হতে পারে তুষারপাত।
এবার আসা যাক দক্ষিণের আবহাওয়ার খবরে। ডিসেম্বরের শেষে কার্যত জবুথবু অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। একে ঠাণ্ডার দাপট, তার উপর আবার উত্তরে হাওয়ার প্রভাব। সব মিলিয়ে রীতিমত কাঁপুনি ধরেছে দক্ষিণবঙ্গবাসীর। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও চলছে ঠান্ডার কাঁপুনি। মঙ্গলবার আকাশ মূলত পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি, দক্ষিণবঙ্গের সর্বত্রই আপাতত শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে সর্বত্র। পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩-১৬ ডিগ্রি সেলসিয়াস।

Post Views: 211

Continue Reading

Previous: ভয়াবহ অগ্নিকাণ্ড বিরাটির যদুবাবু বাজারে, ভস্মীভূত প্রায় ২০০ টি দোকান
Next: ওড়িশায় ২৪ ঘন্টায় ৩২ জন বাঙালি শ্রমিকের উপর হামলা, আতঙ্কে ঘরমুখো হচ্ছেন পরিযায়ী শ্রমিকেরা

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.