Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভয়াবহ অগ্নিকাণ্ড বিরাটির যদুবাবু বাজারে, ভস্মীভূত প্রায় ২০০ টি দোকান

ভয়াবহ অগ্নিকাণ্ড বিরাটির যদুবাবু বাজারে, ভস্মীভূত প্রায় ২০০ টি দোকান

Online Desk ডিসেম্বর 30, 2025
agun.jpg

ওঙ্কার ডেস্কঃ বছর শেষে উৎসবের মরশুমেই ভয়াবহ অগ্নিকাণ্ড বিরাটির যদুবাবুর বাজারে। পুড়ে খাক প্রায় ২০০টি দোকান। মাথায় হাত ব্যবসায়ীদের। স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাত দেড়টা নাগাদ যদুবাবু বাজারে আগুন লাগে। হাওয়া থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন। আগুন নেভাতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়েছে।
দমকল সূত্রে খবর, মঙ্গলবার সকালেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভানো গেলেও এখনও সাদা ধোঁয়া রয়েছে। পকেট ফায়ারগুলি কাজ করছে। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকলকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে প্রথমে বাজারের একটি দোকানে আগুন লাগে, পরে তা অল্প সময়ের মধ্যেই গোটা বাজার গ্রাস করে নেয়। দমকলকে খবর দেওয়া হলেও তারা আসার আগে অনেক ক্ষতি হয়ে গিয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানের সর্বস্ব পুড়ে গিয়েছে। লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। অনেকের দোকানে সামগ্রী ছাড়াও নগদ টাকা পুড়ে গিয়েছে। বছর শেষে এই পরিমাণ ক্ষতি সামলে উঠতে সময় লাগবে।

Post Views: 249

Continue Reading

Previous: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া
Next: তুষারপাতের মধ্যে দিয়েই দার্জিলিং-এ হবে বর্ষবরণ, অন্যদিকে দক্ষিণে চলবে শীতের দাপট

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.