Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • দুর্গাপুরে তৃণমূল কর্মীদের বাড়িতে ইটবৃষ্টি, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিজেপির

দুর্গাপুরে তৃণমূল কর্মীদের বাড়িতে ইটবৃষ্টি, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিজেপির

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-3.webp

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: রাতের অন্ধকারে গাড়ি নিয়ে এসে একের পর এক বাড়িতে ইট-পাটকেল ছোড়া ও অশ্লীল গালিগালাজের অভিযোগ। দুর্গাপুরের নতুন পল্লি এলাকায় একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার গভীর রাতের ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই আতঙ্কিত এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে একটি লাল রঙের চার চাকা গাড়িতে করে তিন যুবক নতুন পল্লিতে আসে। গাড়ি থেকে নেমে তারা পরপর কয়েকটি বাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। শুধু তাই নয়, বাড়ির বাসিন্দাদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। আচমকা এই হামলায় ঘুম ভেঙে যায় এলাকার মানুষের।

এলাকার বাসিন্দা সঞ্জয় রায়ের অভিযোগ, “এরা আগে কোনওদিন বিজেপি করেনি। চার তারিখের পর বিজেপিতে গেছে। তৃণমূল করতাম বলেই হয়তো আমাদের উপর রাগে এই হামলা। শুধু ইট ছোড়েনি, গালিগালাজও করেছে। আমরা পুলিশে জানিয়েছি।”

ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে বিজেপিও। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “বিজেপি এই ধরনের সংস্কৃতি চায় না। যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমার মনে হয় এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আগে থেকেই ওদের মধ্যে এই সমস্যা ছিল। এখন একে অপরের উপর হামলা চালাচ্ছে। শান্ত দুর্গাপুরকে যারা অশান্ত করতে চাইছে, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Continue Reading

Previous: কেরলমের রাজ্যপাল হয়েই বিতর্কে ওমপ্রকাশ মাথুর, লোকভবনের রান্নাঘরে নিষিদ্ধ আমিষ

সম্পর্কিত গল্প

1000398488.jpg

কেরলমের রাজ্যপাল হয়েই বিতর্কে ওমপ্রকাশ মাথুর, লোকভবনের রান্নাঘরে নিষিদ্ধ আমিষ

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-2.webp

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের নিশানায় মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা, মন্ত্রীর বার্তায় ক্ষুব্ধ চিকিৎসক মহলের একাংশ

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-1.webp

“ভারত-পাক সংঘর্ষ থামাতে ২৫০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি দিয়েছিলাম”, ফের ‘বিতর্কিত’ দাবি ট্রাম্পের

Online Desk অক্টোবর 24, 2026

You may have missed

New-Project-3.webp

দুর্গাপুরে তৃণমূল কর্মীদের বাড়িতে ইটবৃষ্টি, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিজেপির

Online Desk অক্টোবর 24, 2026
1000398488.jpg

কেরলমের রাজ্যপাল হয়েই বিতর্কে ওমপ্রকাশ মাথুর, লোকভবনের রান্নাঘরে নিষিদ্ধ আমিষ

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-2.webp

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের নিশানায় মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা, মন্ত্রীর বার্তায় ক্ষুব্ধ চিকিৎসক মহলের একাংশ

Online Desk অক্টোবর 24, 2026
Untitled.png

বাড়িতে নিম গাছ: ভেষজ গুণাগুণ, পরিচর্যা ও পরিবেশগত গুরুত্ব:

Online Desk অক্টোবর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.