Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • কেরলমের রাজ্যপাল হয়েই বিতর্কে ওমপ্রকাশ মাথুর, লোকভবনের রান্নাঘরে নিষিদ্ধ আমিষ

কেরলমের রাজ্যপাল হয়েই বিতর্কে ওমপ্রকাশ মাথুর, লোকভবনের রান্নাঘরে নিষিদ্ধ আমিষ

Online Desk অক্টোবর 24, 2026
1000398488.jpg

ওঙ্কার ডেস্ক: কেরলমের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েই বিতর্কে জড়ালেন ওমপ্রকাশ মাথুর। শুক্রবার লোকভবনে তাঁর প্রথম দিনেই রান্নাঘরে আমিষ খাবার তৈরি বন্ধের নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই খবর সামনে আসতেই রাজ্যপালকে নিশানা করেছে বিরোধীরা। কংগ্রেস ও সিপিএমের অভিযোগ, এই সিদ্ধান্তের পিছনে রয়েছে সংঘ পরিবারের এজেন্ডা।

শুক্রবার কেরলমের ২৯তম রাজ্যপাল হিসেবে শপথ নেন ওমপ্রকাশ। রাজস্থানের বাসিন্দা এই রাজনীতিক এর আগে সিকিমের রাজ্যপাল ছিলেন। কেরলমে দায়িত্ব নেওয়ার পরেই কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, লোকভবনের রান্নাঘরে আমিষ খাবার রান্না নিষিদ্ধ করেছেন তিনি। লোকভবন সূত্রে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়নি। তবে নির্দেশের কারণ হিসেবে রাজ্যপালের ব্যক্তিগত খাদ্যাভ্যাসের কথা তুলে ধরা হয়েছে। সূত্রের দাবি, ওমপ্রকাশ কঠোর নিরামিষভোজী। তিনি আমিষ খাবার খান না, এমনকি ছুঁয়েও দেখেন না। সেই কারণেই রান্নাঘরে আমিষ পদ তৈরি করতে নিষেধ করেছেন। তবে লোকভবনের অন্য কর্মীদের খাবারের পছন্দে রাজ্যপাল হস্তক্ষেপ করতে চান না বলেও দাবি করা হয়েছে। কর্মীরা নিজেদের ইচ্ছামতো নিরামিষ বা আমিষ খাবার খেতে পারবেন। কাউকে নিরামিষ খাবার খেতে বাধ্য করা হচ্ছে না বলে জানিয়েছে লোকভবন সূত্র।

লোকভবনের তরফে আরও জানানো হয়েছে, সেখানকার রান্নাঘরে মূলত রাজ্যপাল ও তাঁর ব্যক্তিগত কয়েক জন কর্মীর খাবার তৈরি হয়। অন্য কর্মীরা কেউ বাড়ি থেকে খাবার নিয়ে আসেন, কেউ বাইরে থেকে কিনে খান। ফলে এই নির্দেশে অন্যদের অসুবিধা হওয়ার কথা নয়। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিরোধীরা। তাদের বক্তব্য, রাজ্যের মানুষের খাদ্যাভ্যাস বদলানোর চেষ্টা হচ্ছে। লোকভবনের রান্নাঘরে আমিষ রান্না বন্ধের নির্দেশ সেই পরিকল্পনার প্রথম ধাপ বলে অভিযোগ করেছে তারা।

Continue Reading

Previous: স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের নিশানায় মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা, মন্ত্রীর বার্তায় ক্ষুব্ধ চিকিৎসক মহলের একাংশ
Next: দুর্গাপুরে তৃণমূল কর্মীদের বাড়িতে ইটবৃষ্টি, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিজেপির

সম্পর্কিত গল্প

New-Project-3.webp

দুর্গাপুরে তৃণমূল কর্মীদের বাড়িতে ইটবৃষ্টি, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিজেপির

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-2.webp

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের নিশানায় মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা, মন্ত্রীর বার্তায় ক্ষুব্ধ চিকিৎসক মহলের একাংশ

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-1.webp

“ভারত-পাক সংঘর্ষ থামাতে ২৫০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি দিয়েছিলাম”, ফের ‘বিতর্কিত’ দাবি ট্রাম্পের

Online Desk অক্টোবর 24, 2026

You may have missed

New-Project-3.webp

দুর্গাপুরে তৃণমূল কর্মীদের বাড়িতে ইটবৃষ্টি, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিজেপির

Online Desk অক্টোবর 24, 2026
1000398488.jpg

কেরলমের রাজ্যপাল হয়েই বিতর্কে ওমপ্রকাশ মাথুর, লোকভবনের রান্নাঘরে নিষিদ্ধ আমিষ

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-2.webp

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের নিশানায় মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা, মন্ত্রীর বার্তায় ক্ষুব্ধ চিকিৎসক মহলের একাংশ

Online Desk অক্টোবর 24, 2026
Untitled.png

বাড়িতে নিম গাছ: ভেষজ গুণাগুণ, পরিচর্যা ও পরিবেশগত গুরুত্ব:

Online Desk অক্টোবর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.