Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশের রাজ্যপালের লিভ-ইন মন্তব্যে বিতর্ক, সচেতনতা ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে উদ্বেগ

উত্তরপ্রদেশের রাজ্যপালের লিভ-ইন মন্তব্যে বিতর্ক, সচেতনতা ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে উদ্বেগ

Online Desk অক্টোবর 9, 2025
anandiben-patel-bccl.jpg

ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সাম্প্রতিক মন্তব্য নিয়ে রাজ্যজুড়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি বালিয়ায় একটি সমাবর্তন অনুষ্ঠানে তিনি লিভ-ইন সম্পর্ক নিয়ে বলেন, “এ ধরনের সম্পর্কের পরিণতি দেখতে চাইলে অনাথ আশ্রমে যান, যেখানে ১৫ থেকে ২০ বছরের মেয়েরা এক বছরের শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে।” পরবর্তীতে বারাণসীতে আরেকটি সমাবর্তন অনুষ্ঠানে তিনি আরও বলেন, “লিভ-ইন সম্পর্ক থেকে দূরে থাকো, নয়তো তোমাকে ৫০ টুকরো অবস্থায় পাওয়া যাবে।” এই মন্তব্যে তোলপাড় রাজনীতি।
রাজ্যপাল জানিয়েছেন, গত ১০ দিন ধরে তিনি এমন ঘটনার খবর পেয়েছেন যা তাঁকে গভীরভাবে ভাবিয়েছে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে মেয়েদের সচেতন করার আহ্বান জানিয়েছেন, যাতে তারা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্কতা অবলম্বন করে। পকসো আইনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে এই বিষয়ে শিক্ষা দেওয়া উচিত।
তবে, এই মন্তব্য সামাজিক ও রাজনৈতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে বলেছেন, এটি মেয়েদের স্বাধীনতা ও ব্যক্তিগত জীবনে অযথা হস্তক্ষেপ। লিভ-ইন সম্পর্কের বিষয়ে সচেতনতা জরুরি হলেও, এটি ব্যক্তিগত জীবন ও সম্পর্কের স্বীকৃতিকে অস্বীকার করে না। একজন রাজ্যপালের দায়িত্ব সাধারণ মানুষকে শিক্ষা দেওয়া এবং সমাজে মূল্যবোধ রক্ষা করা, কিন্তু তিনি যদি ব্যক্তিগত জীবনকে নিন্দার স্বরূপ দেখান, তা সমালোচনার জন্ম দেয়।
ব্যক্তিগতভাবে মনে হয়, লিভ-ইন সম্পর্ক নিয়ে সচেতনতা প্রয়োজন, তবে এটি বন্ধ করে দেওয়ার বা ভয় দেখানোর মতো মন্তব্য সমাজের জন্য প্রগতিশীল নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা এবং সচেতনতা দিয়ে মানুষকে নিজের জীবনবিধি তৈরি করতে সহায়তা করা। রাজ্যপালের মন্তব্য একটি সতর্কবার্তা হলেও তার উপস্থাপনা ও ভাষার তীব্রতা সামাজিক বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছে।

Post Views: 108

Continue Reading

Previous: গণিতবিদ থেকে আইনজীবী, বিহার বিধানসভা নির্বাচনে ৫১ জনের প্রার্থী তালিকা ঘোষণা প্রশান্ত কিশোরের দলের
Next: রণথম্ভোর জঙ্গলে বিরলদৃশ্য ! মা বাঘের সঙ্গে মেয়ে বাঘের এলাকা দখলের লড়াই

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.