Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • গণিতবিদ থেকে আইনজীবী, বিহার বিধানসভা নির্বাচনে ৫১ জনের প্রার্থী তালিকা ঘোষণা প্রশান্ত কিশোরের দলের

গণিতবিদ থেকে আইনজীবী, বিহার বিধানসভা নির্বাচনে ৫১ জনের প্রার্থী তালিকা ঘোষণা প্রশান্ত কিশোরের দলের

Online Desk অক্টোবর 9, 2025
pk-d.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের দামামা বেজে যাওয়ার পর ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভার ৫১ কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করল ভোট কুশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। সেই তালিকায় যেমন রয়েছেন গণিতজ্ঞ তেমনই রয়েছেন আইনজীবী ও চিকিৎসক।

জন সুরাজ পার্টির তালিকা অনুযায়ী, প্রথম দফার এই প্রার্থীদের মধ্যে ১৬ শতাংশ মুসলিম এবং ১৭ শতাংশ অত্যন্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের। ভোট কুশলী থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া প্রশান্ত কিশোর বিহারের রাজনীতিতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। তাই প্রার্থী নির্বাচনের সময় তাঁদের স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য দিয়েছেন। নির্বাচনী প্রতিযোগিতায় বেশ কয়েকজন প্রাক্তন আমলা এবং পুলিশ অফিসারকে সামিল করেছেন প্রশান্ত কিশোর। প্রার্থীদের মধ্যে রয়েছেন বিখ্যাত গণিতজ্ঞও। বিহারের কুমহরারে জন সুরাজ পার্টির তরফে প্রার্থী করা হয়েছে কেসি সিনহাকে। যিনি পাটনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর লেখা বই বিহার এবং অন্যান্য রাজ্যের স্কুলগুলিতে কয়েক দশক ধরে পড়ানো হচ্ছে।

অন্য দিকে মাঞ্জি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ওয়াই বি গিরিকে। পাটনা হাইকোর্টের এক জন সিনিয়র আইনজীবী তিনি। বহু হাই প্রোফাইল মামলা লড়েছেন তিনি। ওয়াইবি গিরি বিহারের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং পাটনা হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের মামলার জন্য ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবেও কাজ করেছেন। মুজাফফরপুর আসনে প্রার্থী করা হয়েছে অমিত কুমার দাসকে। পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ছাত্র তিনি।

Continue Reading

Previous: সাহিত্যে নোবেল পুরস্কারের তালিকায় শীর্ষে উঠে আসা কে অমিতাভ ঘোষ
Next: উত্তরপ্রদেশের রাজ্যপালের লিভ-ইন মন্তব্যে বিতর্ক, সচেতনতা ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে উদ্বেগ

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.