Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ড্রামের ভিতর থেকে উদ্ধার নাবালিকার দেহ, সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত অভিযুক্ত

ড্রামের ভিতর থেকে উদ্ধার নাবালিকার দেহ, সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত অভিযুক্ত

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
up-police-sized.jpg

ওঙ্কার ডেস্ক: বেশ কয়েক দিন ধরে নিখোঁজ ছিল সাত বছর বয়সী শিশু। অবশেষে ড্রামের ভিতর থেকে উদ্ধার হল তার দেহ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্ত ওই নাবালিকার সঙ্গে হেঁটে যাচ্ছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অন্নমায়া জেলায়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

রিপোর্ট অনুসারে, তাঁত শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকের ওই শিশুকন্যাটি সোমবার নিখোঁজ হয়ে যায়। মেয়েকে খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ পেয়ে সার্কেল ইন্সপেক্টর মহম্মদ রফির নেতৃত্বে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীরা স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেই অনুসন্ধানে মেয়েটির মৃতদেহের সন্ধান পাওয়া যায়। ফুটেজে দেখা গিয়েছে, কুলবর্ধন নামে এক ব্যক্তি ওই শিশুর সঙ্গে হেঁটে যাচ্ছেন। সেই খুন করেছে বলে অভিযোগ।

যদিও এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। নিহত শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মদনপল্লের বিধায়ক নওয়াজ বাশা। তিনি নিশ্চিত করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ঘটনার বিষয়ে জানানো হয়েছে। নিহত শিশুর পরিবারের সঙ্গেও কথা বলেছেন ওই বিধায়ক। সরকার অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি চাইছে বলে জানান তিনি। তাঁর কথায়, ‘বিচার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, মানবিক দৃষ্টিকোণ থেকে হবে।’ ইতিমধ্যে সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Post Views: 152

Continue Reading

Previous: তারেকের ৫০ জনের মন্ত্রিসভায় স্থান পেলেন তিন জন মহিলা, মন্ত্রী হলেন ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও
Next: সাগরে নিম্নচাপ, বদলাচ্ছে আবহাওয়া, কি বলছে হাওয়া অফিস?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.