Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • তারেকের ৫০ জনের মন্ত্রিসভায় স্থান পেলেন তিন জন মহিলা, মন্ত্রী হলেন ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও

তারেকের ৫০ জনের মন্ত্রিসভায় স্থান পেলেন তিন জন মহিলা, মন্ত্রী হলেন ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
Tarique.jpg

ওঙ্কার ডেস্ক : শপথ গ্রহণ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন এবং পুরনো সংসদ সদস্যদের নিয়ে নিজের মন্ত্রিসভা সাজালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভায় স্থান পেলেন তিন জন মহিলা। তাঁদের মধ্যে এক জন পূর্ণমন্ত্রী হচ্ছেন। দু’জন প্রতিমন্ত্রী হচ্ছেন। তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিদায়ী অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হলেন।

নতুন এবং পুরনো সংসদ সদস্যদের নিয়ে নিজের মন্ত্রিসভা সাজালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের নতুন সরকারের ৫০ জনের মন্ত্রিসভায় স্থান পেলেন তিন জন মহিলা। তাঁদের মধ্যে এক জন পূর্ণমন্ত্রী হচ্ছেন। দু’জন প্রতিমন্ত্রী হচ্ছেন। পূর্ণমন্ত্রী হচ্ছেন আফরোজা খানম রিতা। প্রতিমন্ত্রী হচ্ছেন ফারজানা শারমিন পুতুল এবং শামা ওবায়েদ। নতুন মন্ত্রিসভায় স্থান পেলেন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিদায়ী অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও। তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হলেন।

প্রসঙ্গত, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৫৬(২) অনুসারে, সে দেশের প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় সংসদের সদস্য নন এমন ব্যক্তিদেরও নিয়োগ করতে পারেন। তবে তাঁদের সংখ্যা হবে মন্ত্রিসভার মোট সদস্যের মাত্র এক-দশমাংশ। একেই বলা হয় টেকনোক্র্যাট কোটা। কোনও বিশেষ বিষয়ের উপর ব্যুৎপত্তি থাকা ব্যক্তিকেই এই কোটায় মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়।

দুপুর সাড়ে ৩টে নাগাদ বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজ়ায় নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তারেকের পর শপথ নেন অন্য মন্ত্রীরা। পৃথক ভাবে তাঁদের সবাইকে শপথ পড়ান রাষ্ট্রপতি। প্রসঙ্গত, এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় ছিল বিএনপি। প্রধানমন্ত্রী ছিলেন তারেকের মাতা, প্রয়াত বিএনপি নেত্রী খালেদা জিয়া। ২০ বছর পর ফের বাংলাদেশে ক্ষমতায় এল বিএনপি। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ১৭ জনই নতুন। প্রথম বারের জন্য মন্ত্রিসভায় এলেন প্রধানমন্ত্রী তারেকও। প্রতিমন্ত্রীর মধ্যে ২৪ জনই নতুন।

তারেক ছাড়াও মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল মিন্টু, এ জে এম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, মহম্মদ আসাদুজ্জামান, আফরোজা খানম রিতা, নিতাই রায় চৌধুরী, আরিফুল হক চৌধুরী।

প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম (অমিত), শরীফুল আলম, মীর শাহে আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, কায়সার কামাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, জাকারিয়া তাহের (সুমন), ইশরাক হোসেন, আমিনুর রশীদ ইয়াছিন, ফারজানা শারমিন পুতুল, নুরুল হক নুর। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হয়েছেন আমিনুল হক।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। পাকিস্তানের তরফে উপস্থিত ছিলেন সে দেশের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী।

Post Views: 193

Continue Reading

Previous: শামির ৮ উইকেট, রঞ্জি সেমিফাইনালে প্রথম ইনিংসে এগিয়ে গিয়েও চাপে বাংলা
Next: ড্রামের ভিতর থেকে উদ্ধার নাবালিকার দেহ, সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত অভিযুক্ত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.