Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • শামির ৮ উইকেট, রঞ্জি সেমিফাইনালে প্রথম ইনিংসে এগিয়ে গিয়েও চাপে বাংলা

শামির ৮ উইকেট, রঞ্জি সেমিফাইনালে প্রথম ইনিংসে এগিয়ে গিয়েও চাপে বাংলা

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
Ranji.jpg

স্পোর্টস রিপোর্টার : রঞ্জি সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে গিয়েও ব্যাটিং ব্যর্থতায় চাপে পড়ে গেল বাংলা। কাল ম্যাচের চতুর্থ দিন। জয়ের জন্য জম্মু ও কাশ্মীরের দরকার ৮৩ রান। ফাইনালে উঠতে বাংলাকে তুলে নিতে হবে ৮ উইকেট।

প্রথম ইনিংসে বাংলার ৩২৮ রানের জবাবে এদিন ৩০২ রানে শেষ হয় জম্মু ও কাশ্মীরের প্রথম ইনিংস। আকিব নবি করেন ৪২। তিনটি মেডেন-সহ ২২.১ ওভারে ৯০ রান দিয়ে ৮ উইকেট নেন মহম্মদ শামি। ২ উইকেট তুলে নেন মুকেশ কুমার। প্রথম ইনিংসে বাংলা ২৬ রানের লিড আদায় করে নিয়েছিল।

যদিও এরপরই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলা। মাত্র ২৫.১ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায় বাংলার দ্বিতীয় ইনিংস। শাহবাজ আহমেদ সর্বাধিক ২৪ রান করেন। আকিব নবি ও সুনীল কুমার চারটি করে উইকেট নেন।

জয়ের জন্যে ১২৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে জম্মু ও কাশ্মীরের স্কোর ১৩ ওভারে ২ উইকেটে ৪৩। শুভম সিং পুন্ডির ২৩ রানে অপরাজিত আছেন। আকাশ দীপ ফিরিয়েছেন জম্মু ও কাশ্মীরের দুই ওপেনারকে।

Continue Reading

Previous: যে সাত আধিকারিককে সাসপেন্ড করেছে কমিশন, তাঁরা চাকরিচ্যুত হচ্ছেন না, জানালেন মুখ্যমন্ত্রী
Next: তারেকের ৫০ জনের মন্ত্রিসভায় স্থান পেলেন তিন জন মহিলা, মন্ত্রী হলেন ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-10-17-at-12.58.34.jpeg

দিল্লির বোলিং কোচ ভাস

Online Desk অক্টোবর 17, 2026
WhatsApp-Image-2026-10-17-at-12.58.12.jpeg

নিউজিল্যান্ড সিরিজেও নেই সামি

Online Desk অক্টোবর 17, 2026
WhatsApp-Image-2026-10-17-at-12.57.21.jpeg

দিল্লি ম্যাচে জয় ফিরলো বাগান

Online Desk অক্টোবর 17, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.