Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুলিশ আধিকারিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, অনুব্রতকে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলল তৃণমূল

পুলিশ আধিকারিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, অনুব্রতকে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলল তৃণমূল

Online Desk মে 30, 2025
mamata-anubrata.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: এক পুলিশ আধিকারিককে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই কথোপথন। যদিও ওঙ্কার বাংলার তরফে ওই অডিও ক্লিপটি যাচাই করা হয়নি। বোলপুর থানার আইসি লিটন হালদারকে নোংরা ভাষায় গাল দেওয়া হয়েছে বলে অভিযোগ। বীরভূমের কেষ্টর এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে তাঁকে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তৃণমূল কংগ্রেসের তরফে এক বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, ‘অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন, তার সঙ্গে আমাদের দল সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্যকেও সমর্থন করছে না। আমরা তাঁর অপমানজনক ও অগ্রহণযোগ্য-অশ্রাব্য ভাষার তীব্র নিন্দা জানাচ্ছি।’ ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দল তাঁকে নির্দেশ দিচ্ছে, তিনি যেন আগামী চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান, অন্যথায় তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে।’ অন্য দিকে, তৃণমূল নেতার এই অডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর সরব হয়েছে বিরোধী দল বিজেপিও। এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভাইরাল অডিও ক্লিপটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।

এই ভাইরাল হওয়া ফোনালাপটি শুনলেই স্পষ্ট হয়ে যাবে, রাজ্যের দুর্দমনীয় এবং দোর্দণ্ডপ্রতাপ মুখ্যমন্ত্রীর স্নেহের চাদরের তলায় কিভাবে ভয়াবহ সমাজবিরোধী ত্রাস'রা সযত্নে সুরক্ষিত রয়েছে!

“বীরভূমের ছাল ছাড়ানো বাঘ”, যার কিনা মাঝে মধ্যেই ব্রেইনে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় – তিনি একজন… pic.twitter.com/GOoXBGgt3o

— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) May 29, 2025

উল্লেখ্য, শুক্রবারই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আইসি লিটন হালদার অভিযোগ দায়ের করেছেন। জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, আইসি লিটন হালদারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ২২৪, ১৩২, ৩৫১ ও ৭৫ ধারায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Post Views: 253

Continue Reading

Previous: হাসিনার বিচার প্রক্রিয়া দেখবে গোটা বিশ্ব, সরাসরি সম্প্রচার করবে ইউনুস সরকার
Next: ২৫ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন গায়ক পবনদীপ রাজন, নিজেই শেয়ার করলেন ছবি

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.