Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২৫ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন গায়ক পবনদীপ রাজন, নিজেই শেয়ার করলেন ছবি

২৫ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন গায়ক পবনদীপ রাজন, নিজেই শেয়ার করলেন ছবি

Online Desk মে 30, 2025
FotoJet-3.jpg

ওঙ্কার ডেস্ক: মৃত্যু যেন কান ঘেঁষে বেড়িয়ে গেল ‘ইন্ডিয়ান আইডল ১২’-খ্যাত গায়ক পবনদীপ রাজনের। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন গায়ক। বিমানে চেপে বাড়ির পথে ফেরার সময় ছবি তুলে ভাগ করে নিয়েছেন তিনি। সেই ছবিতে তাঁর হাতে সেলাইয়ের দাগ এখনও স্পষ্ট। হাতজুড়ে কাটা দাগ। গায়ক তাঁর খারাপ সময়ে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ভক্তদের। মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন গায়ক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, সারা শরীরের হাড় ভেঙেছিল তাঁর। এ ছাড়াও, ছিল ক্ষত, চোট-আঘাত। ২৫ দিন এক টানা টানাটানির পর অবশেষে তিনি স্বাভাবিক জীবনে ফিরলেন।
গায়ক বাড়ি ফেরার খবর জানাতেই উৎফুল্ল অনুরাগীরা। তাঁরা নিয়মিত পবনের সহকারী দলের সঙ্গে যোগাযোগ রেখেছেন। প্রিয় গায়কের জন্য প্রার্থনাও করেছেন। একাধিক অস্ত্রোপচারের ধকল গিয়েছে তাঁর উপর দিয়ে। প্রথমে অস্ত্রোপচার টানা ছ’ঘণ্টা ধরে হয়েছিল। সেই সময় গায়কের কিছু হাড় জোড়া লাগিয়েছিলেন চিকিৎসকেরা। এর পর দিন চারেকের বিশ্রাম। সেই সময়েই আইসিইউ থেকে সরিয়ে রাখা হয় তাঁকে। প্রথম অস্ত্রোপচারের ধকলের পর শরীরের বাকি হাড় জু়ড়তে দ্বিতীয় বার অস্ত্রোপচার হয়। ক্রমশ সুস্থ হয়ে ওঠেন গায়ক। হাসপাতালের চিকিৎসক, নার্সদের তিনি গান গেয়ে শোনান! এখনও কত দিন তাঁকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি গায়ক।

৯ মে ভোর ৩:৪০ মিনিটে উত্তরপ্রদেশের মোরাদাবাদের কাছে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন পবনদীপ। খবর, একটি অনুষ্ঠানে যোগ দিতে তড়িঘড়ি বিমান ধরতে যাচ্ছিলেন তিনি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। যার জেরে নিয়ন্ত্রণ হারায় গাড়ি। ধাক্কা লাগে ট্রাকের সঙ্গে। চালক-সহ দু’জন যাত্রীই গুরুতর জখম হন।

Post Views: 407

Continue Reading

Previous: পুলিশ আধিকারিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, অনুব্রতকে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলল তৃণমূল
Next: ‘পাকিস্তান চার টুকরো হত’, মন্তব্য রাজনাথের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.