Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুরনো মেজাজে আরাবুল! আইএসএফ-এ যোগ দিয়ে পুলিশকে হুঁশিয়ারি

পুরনো মেজাজে আরাবুল! আইএসএফ-এ যোগ দিয়ে পুলিশকে হুঁশিয়ারি

Online Desk মার্চ 20, 2026
20260320_143937.jpg

ওঙ্কার ডেস্ক: সদ্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়েছেন ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম। নয়া দলে যোগ দিলেও তিনি রয়েছেন পুরনো মেজাজে। প্রাক্তন তৃণমূল নেতা পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মিথ্যা কেসে আইএসএফ কর্মী সমর্থকদের ফাঁসানো হলে থানা অচল করে দেব।

বৃহস্পতিবার ফুরফুরা শরিফে গিয়ে নেতৃত্বের হাত থেকে দলীয় পতাকা নিয়ে আইএসএফে যোগ দেন আরাবুল। হুগলি থেকে ভাঙড়ে ফিরেই কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন তিনি। এদিন পোলেরহাট সবজি বাজার থেকে পোলেরহাট গরুহাটা পর্যন্ত মিছিল করেন আরাবুল ইসলাম। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শওকত মোল্লাকে হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে পুলিশকেও এক হাত নেন। তাঁর কথায়, ‘ভাঙড়ে আইএসএফের ছেলেদের মিথ্যা কেস দিয়ে ফাঁসানো হলে থানা অচল করে দেব, থানা থেকে কোনও অফিসার বের হতে পারবেন না।’ শুধু তাই নয় ভাঙড়ের পাশাপাশি ক্যানিং পূর্বেও আইএসএফ জয়ী হবে বলে ভবিষ্যদ্বাণী করেন আরাবুল।

উল্লেখ্য বৃহস্পতিবার আইএসএফ-এ যোগ দেওয়ার আগে আরাবুল সংবাদ মাধ্যমকে বলেছিলেন, তৃণমূল কংগ্রেস তাঁকে ‘গুরুত্ব’ দেয়নি। তাঁর সঙ্গে ‘খারাপ ব্যবহার’ করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।সাংবাদিকদের তিনি বলেন, ‘‘যে দল দীর্ঘ দিন করে এসেছি, সেই দল আমাকে গুরুত্ব দেয়নি। ভাল ব্যবহার করেনি। অনেক গল্প আছে। পরে বলব।’’ তার পরেই তিনি বলেন, আইএসএফে যোগ দিয়ে আব্বাস সিদ্দিকি এবং নওশাদের কথা মেনে চলবেন।

Post Views: 140

Continue Reading

Previous: ভোটের আগে নিউটাউনে অ্যাপ ক্যাব থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, গ্রেফতার গুজরাটের এক ব্যক্তি
Next: কোন সমাজ মাধ্যমে কটা অ্যাকাউন্ট রয়েছে প্রার্থীদের তা জানাতে হবে! নির্দেশিকা জারি কমিশনের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.