Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ভোটের আগে নিউটাউনে অ্যাপ ক্যাব থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, গ্রেফতার গুজরাটের এক ব্যক্তি

ভোটের আগে নিউটাউনে অ্যাপ ক্যাব থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, গ্রেফতার গুজরাটের এক ব্যক্তি

Online Desk মার্চ 20, 2026
TAKA.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটের উত্তাপ বাড়ছে। ভোট যত এগিয়ে আসছে, রাজ্য জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। সেই আবহেই শুক্রবার সকালে নিউটাউনের সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ ক্যাব থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার হল। এই ঘটনায় গুজরাটের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, ধৃতের নাম সুরজ ঠাকুর। গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকো পার্ক থানার পুলিশ শুক্রবার সকালে নিউটাউন সিটি সেন্টারের কাছে সন্দেহজনক একাধিক গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে একটি অ্যাপ ক্যাবের ডিকি খুলতেই পাওয়া যায় বিপুল পরিমাণ টাকা। পুলিশ সূত্রে খবর, ওই গাড়ি থেকে প্রায় ২৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। কলকাতার বড়বাজার এলাকা থেকে অ্যাপ ক্যাবে করে নিউটাউনে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় গুজরাটের বাসিন্দা সুরজকে গ্রেফতার করা হয়।
ভোটের আগে এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, কোথায়, কাকে দেওয়ার কথা ছিল, সেসব খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে এরকম অভিযান আরও হবে। ঘটনার তদন্ত শুরু করেছে ইকো পার্ক থানা ও বিধাননগর গোয়েন্দা পুলিশ।

Continue Reading

Previous: ভোটের আগে বাংলাকে না জানিয়ে রাজ্য প্রশাসনে একাধিক রদবদল, উচ্চ আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Next: পুরনো মেজাজে আরাবুল! আইএসএফ-এ যোগ দিয়ে পুলিশকে হুঁশিয়ারি

সম্পর্কিত গল্প

New-Project-28.webp

অভিবাসী ইস্যুতে ফ্রান্সকে নিশানা ট্রাম্পের, ‘হাস্যকর মন্তব্য’, পাল্টা জবাব ম্যাক্রোঁর

Online Desk অক্টোবর 22, 2026
shashi-tharoor.jpg

রাহুলের বিদেশ সফর নিয়ে প্রশ্ন থারুরকে, শশীর জবাব ‘আমি ট্রাভেল এজেন্ট নই’!

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-29.webp

মালদায় বিজেপি কর্মীকে এলোপাথাড়ি কোপ, মৃত্যু নিশ্চিত করতে পর পর গুলি! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

Online Desk অক্টোবর 22, 2026
accident.jpg

অন্ধ্রপ্রদেশে তীর্থযাত্রীদের পিষে দিল স্করপিও, মৃত ৪, গুরুতর জখম ২

Online Desk অক্টোবর 22, 2026
WhatsApp-Image-2026-09-04-at-17.56.42.jpeg

২২ অক্টোবর কেমন যাবে ১২টি রাশির ভাগ্য? জেনে নিন আজকের রাশিফল

Online Desk অক্টোবর 22, 2026
france.jpg

ফ্রান্সে বিক্ষোভ-অশান্তি, ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.